TRENDING:

Suvendu Adhikari Nomination: 'ওঁরাই আমার ভগবান!' নন্দীগ্রামের জন্য বিশেষ বার্তা শুভেন্দুর! মনোনয়ন পেশ করে চ্যালেঞ্জ ছুড়লেন 'ঘরের ছেলে'

Last Updated:

Suvendu Adhikari Nomination: মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই অনেক শক্ত ছিল শুভেন্দু অধিকারীর। কারণ মমতার সঙ্গে ছিল সংখ্যালঘু ভোট, কিন্তু তা সত্ত্বেও জয় আসে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের জন্য। তাই তাদের ভগবান তুল্য মনে করেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হলদিয়া, সৈকত শী: ২০২৬ বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়ে শুভেন্দু অধিকারী ২১ সালের জয়ের অন্যতম কারিগর থেকে নিয়ে বড় মন্তব্য করলেন। রাজ্য রাজনীতির পালা বদলের ইতিহাস লেখা নন্দীগ্রামে ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ভোটে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। সেবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লড়াই অনেক শক্ত ছিল শুভেন্দু অধিকারীর। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল সংখ্যালঘু ভোট।। কিন্তু তা সত্ত্বেও জয়লাভ এসেছে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের জন্য। তাই তাদের ভগবান তুলল মনে করেন তিনি।
advertisement

২০২৬ সালের ভোটের দামামা বেজে গিয়েছে। ৩০ মার্চ হলদিয়া মহকুমা শাসক দফতরে নিজের মনোনয়নপত্র জমা দেন শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব-সহ নন্দীগ্রামের শহিদ পরিবারের লোকজন এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হলদিয়ায় একটি বিজয় সংকল্প সভা করেন। সেই সভা থেকে মিছিল করে মহাকুমার শাসকের দফতরে আসেন শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ। এদিন দুই নেতাকে দেখা যায় খোশ মেজাজে।

advertisement

আরও পড়ুনঃ বাড়ির উঠোন, বাগান বা ক্ষেতের মধ্যে কোনও গর্ত রয়েছে? সেটি বিষাক্ত সাপের গর্ত নয় তো? শনাক্ত করুন সহজেই

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষদের ভগবান বলে অবিহিত করেন। তিনি বলেন, ২০২১-এ মনোনয়নপত্র জমা দিতে এসেছিলাম মিছিল করে। ২০২৬ এ মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সাধারণ মানুষ উৎসাহিত এখনই এই দুর্নীতিবাজ সরকারকে উপড়ে ফেলতে জয় হবে নিশ্চিত। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই কঠিন ছিল, কারণ ওনার সঙ্গে ছিল সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু অধিষ্যুত ভোট বুথ গুলিতে উনি লিড পান। কিন্তু পিছিয়ে পড়া সম্প্রদায় এলাকার বুথগুলিতে আমাকে সম্পূর্ণ আশীর্বাদ করেছে আরও বেশি লিড দিয়েছিল। নন্দীগ্রামের ওইসব মানুষজন আমার কাছে ভগবান।”

advertisement

View More

আরও পড়ুনঃ ডিপ ফ্রিজে বরফ জমে পাহাড়! ১-২ ঘণ্টার ডিফ্রস্ট দরকার নেই, ১০ মিনিটেই গলে জল! বিনা পয়সার এই কৌশলে সব গৃহিণীর মুশকিল আসান

সেরা ভিডিও

আরও দেখুন
'ওঁরাই আমার ভগবান!' নন্দীগ্রামের জন্য বিশেষ বার্তা শুভেন্দুর! মনোনয়ন পেশ করে চ্যালেঞ্জ ছুড়লেন 'ঘরের ছেলে'
আরও দেখুন

পাশাপাশি শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়েও মন্তব্য করেন। ভবানীপুরে প্রথমবার বিজেপির পদ্মফুল ফুটবেনা ২০২৬-এ দ্বিতীয়বার পদ্মফুল ফুটবে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার প্রার্থী তথাগত রায় ওই ভগবানপুর বিধানসভা থেকে ২০০০ ভোটে লিড নিয়েছিল। সেদিক থেকে দেখতে গেলে ২০২৬ বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার ভবানীপুরে পদ্মফুল ফুটবে। বলে মন্তব্য করেন তিনি। এদিন হলদিয়া মহকুমা শাসক দফতরে শুভেন্দু অধিকারীর পাশাপাশি হলদিয়া ও মহিষাদলের বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। আর এই মনোনয়নপত্র জমা ঘিরে মহকুমাশাসক দফতরে ছিল কড়া নিরাপত্তা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari Nomination: 'ওঁরাই আমার ভগবান!' নন্দীগ্রামের জন্য বিশেষ বার্তা শুভেন্দুর! মনোনয়ন পেশ করে চ্যালেঞ্জ ছুড়লেন 'ঘরের ছেলে'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল