TRENDING:

ভোরে গুলির আওয়াজ! দিঘায় ভোট ডিউটিতে এসে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু

Last Updated:

নির্বাচনের ডিউটি করতেই তিনি এ রাজ্যে এসেছিলেন। দিঘা বিদ্যাভবন হাইস্কুলের ক্যাম্পে থাকছিলেন তিনি ও তাঁর সহকর্মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভয়াবহ ঘটানা (প্রতীকী ছবি)
ভয়াবহ ঘটানা (প্রতীকী ছবি)
advertisement

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন ভোর ৫টা নাগাদ হঠাৎই গুলির শব্দে কেঁপে ওঠে স্কুল চত্বর। সহকর্মীরা ছুটে গিয়ে দেখেন, নিজের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি চালিয়েছেন বীরেন্দ্র। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে আছেন তিনি। তড়িঘড়ি ক্যাম্পের মেডিক্যাল টিমকে ডাকা হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে ওই জওয়ান আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনও স্পষ্ট নয়। জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। জওয়ানের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

বারবার শিরোনামে এসেছে দিঘা। তালসারিতে শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে অভিনেতা রাহুলের মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মধ্যে সৈকতে ফের বিপত্তি! দিঘায় সমুদ্রে তলিয়ে যাওয়া দুই পর্যটককে জলে ঝাঁপ দিয়ে উদ্ধার করল নুলিয়ারা। সমুদ্রে নেমে স্নানের সময় দাদু ও নাতনি দিঘার ক্ষনিকা ঘাটের কাছে আচমকাই জলে তলিয়ে যাচ্ছিল। সেই সময় তাদের কোনওরকমে উদ্ধার করে নুলিয়ারা। চিকিৎসক দম্পতি গতকাল তাজপুর বিশ্ব বাংলা ঘাটে জোয়ার চলাকালীন নেমে তলিয়ে যান। মন্দারমণির থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। তারপর ফের শিরোনামে দিঘা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
ভোরে গুলির আওয়াজ! দিঘায় ভোট ডিউটিতে এসে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল