TRENDING:

East Bardhaman News: নেই বাবা, চলে গেছেন মা-ও! ঠাকুমার ভাঙা ঘরে ভাইকে নিয়ে রাজ্যজয়ের রূপকথা গৌরীর

Last Updated:

পাঁচ মাস আগে মারা গেছেন বাবা, তার কিছুদিন পরই মারা যান দাদু,এমনকি ছেড়ে চলে গেছেন মা।এখন তাঁর পুরো জগত জুড়ে রয়েছেন কেবল তাঁর ঠাকুমা আর ছোট ভাই।অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে ঠাকুমা যা সামান্য উপার্জন করেন, তা দিয়েই কোনোমতে দিন চলে তাঁদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, সায়নী সরকার: পাঁচ মাস আগে মারা গেছেন বাবা, তার কিছুদিন পরই মারা যান দাদু, এমনকি ছেড়ে চলে গেছেন মা। এখন তাঁর পুরো জগত জুড়ে রয়েছেন কেবল তাঁর ঠাকুমা আর ছোট ভাই। অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে ঠাকুমা যা সামান্য উপার্জন করেন, তা দিয়েই কোনওমতে দিন চলে তাঁদের। কিন্ত লড়াই করে যোগায় রাজ্য স্তরে সে অর্জন করেছে প্রথম স্থান, আগামিদিনে যোগাসন নিয়ে কিছু করতে চায় বর্ধমানের গৌরী।
advertisement

বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকার বাসিন্দা গৌরী মেহেরা। সাধনপুর স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। বর্তমানে পরিবার বলতে ছোট্ট ভাই ও অসুস্থ ঠাকুমা, তাদের নিয়েই কঠিন লড়াই ছোট্ট গৌরীর। ঠাকুমা পরিচারিকার কাজ করে যা উপার্জন করেন তা দিয়েই চলে সংসার,পড়াশোনা থেকে শুরু করে যোগা। প্রতিদিন হয় না স্কুলে যাওয়াও। সপ্তাহে দুদিন স্কুলে যায় গৌরী কারণ ঠাকুরমা কাজে বেরিয়ে গেলে সংসার সামলানো থেকে ছোট ভাইয়ের দেখাশোনা সবই করতে হয় তাকে।

advertisement

আরও পড়ুন : CID-ই গ্রেফতার করেছে! ধৃত মালদহের ‘মাস্টারমাইন্ড’ AIMIM নেতা, প্রচারসভা থেকে জানিয়ে দিলেন মমতা

আরও পড়ুন : ‘মোদির বিরুদ্ধে কথা বলতে ভয় পায়,’ রাঘব চড্ডাকে সরানোর ‘কারণ’ জানাল AAP, তুলে ধরল একাধিক অভিযোগ

নিজের পড়াশোনা,ঠাকুর ও ছোট্ট ভাইয়ের দেখাশোনা করেও সে সমানতালে চালিয়ে যাচ্ছে তার যোগাসন প্র্যাকটিস। ভবিষ্যতে যোগা নিয়েই এগোতে চায় সে। ইতিমধ্যে নানার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে গৌরী। সম্প্রতি রাজ্যস্তরে প্রতিযোগিতা প্রথম হয়েছে সে, ট্রফি পাশাপাশি জিতেছে একটি স্কুটিও। ঠাকুরমাও চায় পড়াশোনার পাশাপাশি যোগাসন নিয়ে আরও এগিয়ে যাক গৌরী। গৌরীর ঠাকুমা দুলালী মেহেরা বলেন, ‘‘ছেলে মারা গেছে, বৌমাও ভেবে চলে গেছে। এখন নাতি নাতনি নিয়ে আমি একাই থাকি। আমি চাই গৌরী যোগা নিয়ে আরও এগিয়ে যাক।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

সব হারানো এই কিশোরীর চোখে এখন কেবলই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। অভাবের সংসার, একাকীত্ব আর প্রতিকূলতাকে সঙ্গী করেই গৌরীর এই লড়াই প্রমাণ করে দেয় যে, অদম্য জেদ থাকলে ঘোরানো সম্ভব ভাগ্যের চাকাও।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: নেই বাবা, চলে গেছেন মা-ও! ঠাকুমার ভাঙা ঘরে ভাইকে নিয়ে রাজ্যজয়ের রূপকথা গৌরীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল