এসআইআর জারি থাকার পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও কড়া করা হয়েছে, যাতে অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিক বা কোনও দুষ্কৃতী পরিস্থিতির সুযোগ নিয়ে অঘটন ঘটাতে না পারে। এই পরিস্থিতিতে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে সীমান্তে নাকা চেকিং শুরু হয়েছে। বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিয়াহাট আউটপোস্টের তত্ত্বাবধানে ঘোজাডাঙ্গা-কাটিয়াহাট সীমান্ত রোডের লবঙ্গ মোড়ে চলল কড়া তল্লাশি।
advertisement
চালের সঙ্গে কতটা সুজি দিলে জুঁইফুলের মতো ঝরঝরে, নরম ইডলি হবে, জানেন? ঠিক মাপটা লিখে রাখুন
৭০ বছরেও হাড়ভাঙা পরিশ্রম! ছেলের মুখে খাবার তুলে দিচ্ছেন হাওড়ার এই মা, চালাচ্ছেন ৩ ফুটের দোকান!
বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল প্রামাণিকের নির্দেশে, কাটিয়াহাট আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ সরকারের নেতৃত্বে এবং এএসআই ভকিল রায়ের সহযোগিতায় এই নাকা চেকিং চালানো হয়। এদিন প্রতিটি গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের বৈধ নথিপত্র খতিয়ে দেখা হয়। শুধু কাগজপত্র দেখেই ছাড়া হয়নি। গাড়ির ডিকি খুলে ভিতরের দিকও তল্লাশি করা হয়েছে, কোনও সন্দেহজনক জিনিস বা অবৈধ অনুপ্রবেশের ইঙ্গিত আছে কি না, তা যাচাই করতে। পুলিশের দাবি, বাংলাদেশের নির্বাচনকে ঘিরে সীমান্ত পরিস্থিতি যাতে কোনওভাবেই অশান্ত না হয়, সেই কারণেই এই কড়া নজরদারি। আগামী কয়েক দিন এই ধরনের তল্লাশি ও নজরদারি আরও বাড়ানো হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।