TRENDING:

Accident News: ওভারটেক করতে গিয়ে বিপত্তি! বেলডাঙ্গায় দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী বাস, মৃত ১

Last Updated:

Murshidabad Accident News: দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী বাস। প্রাণ গেল বাসের খালাসির। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: বেলডাঙ্গা জাতীয় সড়ক সংলগ্ন মির্জাপুর খাগরুপাড়া মোড়ে দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী বাস। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাসের খালাসির। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কে। আতঙ্কে যাত্রীরা।
বেলডাঙ্গায় দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী বাস
বেলডাঙ্গায় দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী বাস
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িগামী ওই যাত্রীবাহী বাসটি ওভারটেক করার সময় একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন বাসের খালাসি বিশ্বজিৎ সেখ। বয়স ৩২ বছর। তার বাড়ি কৃষ্ণনগরে।

আরও পড়ুনঃ সবজি ব্যবসার আড়ালে অবৈধ কারবার! হোটেলের ঘরই নিষিদ্ধ আড্ডা, পুলিশ হানা দিতেই সব পর্দা ফাঁস, গ্রেফতার ৫ যুবক

advertisement

দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের মামা জানান, বাড়িতে লুকিয়েই বাসে খালাসির কাজে ধুকেছিলেন বিশ্বজিৎ। চার বছরের একটি ছোট কন্যা সন্তান রয়েছে নিহত যুবকের।

আরও পড়ুনঃ কালো কোটের আড়ালে ‘সবুজ বিপ্লব’! আইনজীবীর ছাদবাগানে স্বনির্ভরতার বার্তা, যত্ন আর পরিচর্যায় ফলছে বিরল ও পুষ্টিকর সবজি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে 'স্কাই ওয়াচিং'এর চমক! টেলিস্কোপে রাতের আকাশের রহস্য উদঘাটন
আরও দেখুন

খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। সেখানেই দেহের ময়নাতদন্ত হবে। দুর্ঘটনার কারণ খিতিয়ে দেখছে পুলিশ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident News: ওভারটেক করতে গিয়ে বিপত্তি! বেলডাঙ্গায় দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী বাস, মৃত ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল