TRENDING:

OPD Service at Hospital: সান্ধ্যকালীন আউটডোরে স্বস্তি সাধারণ মানুষের, জেলায় জেলায় চালু পরিষেবা

Last Updated:

ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ও ঘাটালে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হয়েছিল। সাধারণ মানুষের সাড়া পাওয়ার পর চলতি সপ্তাহ থেকে জেলার একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল ও সদর হাসপাতালে ইভিনিং ওপিডি চালু হয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: রাজ্যে পালাবদলের পর থেকেই স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। জঙ্গলমহল-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে আধুনিক সুপার স্পেশা লিটি হাসপাতাল। উন্নত পরিকাঠামো, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। এবার সেই উদ্যোগেরই নতুন সংযোজন হিসেবে চালু হল সান্ধ্যকালীন আউটডোর বা ইভিনিং ওপিডি পরিষেবা।
advertisement

আরও পড়ুনঃ টাকা না ফেরানোর অভিযোগ, সোহমের বিরুদ্ধে হাইকোর্টে প্রযোজক! কী বলছেন অভিনেতা- বিধায়ক?

ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ও ঘাটালে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হয়েছিল। সাধারণ মানুষের সাড়া পাওয়ার পর চলতি সপ্তাহ থেকে জেলার একাধিক সুপার স্পেশ‍্যালিটি হাসপাতাল ও সদর হাসপাতালে ইভিনিং ওপিডি চালু হয়েছে। ফলে যাঁরা দিনের বেলা কাজের ব্যস্ততার কারণে হাসপাতালে যেতে পারেন না, তাঁরা এখন সন্ধ্যার পর চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন।

advertisement

View More

বিশেষ করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার, বুধবার ও শুক্রবার সান্ধ্যকালীন ওপিডি চালু থাকবে। এই তিন দিনে পেডিয়াট্রিক (শিশুরোগ) এবং গাইনোকোলজি (স্ত্রী রোগ) বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন। ফলে মা ও শিশুর চিকিৎসা পরিষেবায় বড়সড় সুবিধা মিলবে বলে মনে করছেন সাধারণ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন
আরও দেখুন

স্বাস্থ্য দফতরের এই উদ্যোগে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা কমবে, পাশাপাশি সময়মত চিকিৎসা পাওয়াও সহজ হবে। আধুনিক হাসপাতাল ও সান্ধ্যকালীন ওপিডির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হল বলে মত স্বাস্থ্য মহলের।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
OPD Service at Hospital: সান্ধ্যকালীন আউটডোরে স্বস্তি সাধারণ মানুষের, জেলায় জেলায় চালু পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল