TRENDING:

Purulia News: রাজ্যে ফুটবলের নতুন দিশা! প্রতিভাবান খেলোয়াড়দের জন্য পুরুলিয়ায় ট্রায়ালের আয়োজন! জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলার বড় সুযোগ

Last Updated:

Purulia News: এক দিবসীয় ট্রায়াল ফুটবল ম্যাচের আয়োজন পুরুলিয়ার শহরের এমএসএ ময়দানে। ‌৩০০-রও বেশি যুব খেলোয়াড় ট্রায়ালে অংশগ্রহণ করেন। নির্বাচিতরা আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি: প্রত্যন্ত এলাকার ছেলেদের মধ্যে প্রতিভা থাকলেও সঠিক দিশা মেলে না অনেক সময়তেই। তাই নব প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের তুলে ধরতে এক অভিনব উদ্যোগ একটি বেসরকারি ফুটবল একাডেমির। খেলার প্রতি আগ্রহ বাড়াতে এক দিবসীয় ট্রায়ালের আয়োজন করা হয় পুরুলিয়ার শহরের এমএসএ ময়দানে। ‌
advertisement

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য থেকেও বহু খেলোয়ার অংশগ্রহণ করেন। ৩০০-রও বেশি যুব খেলোয়াড় এই ট্রায়ালে অংশগ্রহণ করেন। মাঠে নিজেদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পেয়ে যথেষ্টই উৎসাহিত ছিলেন তারা।

আরও পড়ুনঃ ভোট এলেই হিংসা-অশান্তি! ময়নায় শান্তি-শৃঙ্খলা ফেরাতে জমজমাট ক্রিকেট ম্যাচের আয়োজন, মুখোমুখি পুলিশ বনাম বাকচা

advertisement

আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, নির্বাচিত খেলোয়াড়রা আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পাবে। মূলত নবপ্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের তুলে ধরা এবং তাঁদের পেশাদার ফুটবলের মূল স্রোতে যুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে জঙ্গলমহলে ছেলেরাও খেলার একটা সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পায়। ‌

View More

আরও পড়ুনঃ বারুইপুরের বুকে ঝাঁ চকচকে সরকারি ‘স্মৃতি মহল’! বিয়ে, অন্নপ্রাশন বা শ্রাদ্ধ, স্বল্প মূল্যে বুক করুন তিন তলা অনুষ্ঠান বাড়ি

advertisement

এ বিষয়ে অংশগ্রহণকারী বিবেকানন্দ মাহাতো ও গণেশ মাঝি বলেন, এই ট্রায়াল হওয়ায় তারা খুবই খুশি। এর মধ্যে দিয়ে তারা নিজেদের প্রতিভা দেখানোর একটি প্লাটফর্ম পেয়েছেন। ‌খুবই ভাল উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
এই ছোট্ট 'উপায়' দেখাবে জাদু...! জবা গাছে 'একচিমটি' দিলেই কামাল! ফুলে ফুলে চোখ ধাঁধাবে
আরও দেখুন

নতুন প্রজন্মের যুবকদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের ভবিষ্যতের নতুন দিশা দেখাতে‌ এই আয়োজন। এই ট্রায়ালের মাধ্যমে ভবিষ্যতে রাজ্য ও দেশের ফুটবল জগতে নতুন মুখ উঠে আসবে বলেই আশাবাদী ক্রীড়াপ্রেমীরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: রাজ্যে ফুটবলের নতুন দিশা! প্রতিভাবান খেলোয়াড়দের জন্য পুরুলিয়ায় ট্রায়ালের আয়োজন! জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলার বড় সুযোগ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল