Baruipur News: বারুইপুরের বুকে ঝাঁ চকচকে সরকারি 'স্মৃতি মহল'! বিয়ে, অন্নপ্রাশন বা শ্রাদ্ধ, স্বল্প মূল্যে বুক করুন তিন তলা অনুষ্ঠান বাড়ি
- Reported by:Suman Saha
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Baruipur News: বারুইপুরের বুকে স্বল্প খরচে সরকারি কমিউনিটি হল। বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মহামায়া ব্যানার্জি স্মৃতি মহল তৈরি হল। বিয়ে, অন্নপ্রাশন বা শ্রাদ্ধ যেকোনও অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে।
দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, সুমন সাহা: ২ কোটি টাকার ব্যয় অত্যাধুনিক মহামায়া ব্যানার্জি স্মৃতি মহল তৈরি হল দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের উন্নয়ন পর্ষদের উদ্যোগে। বারুইপুর মাদারহাট গ্রাম পঞ্চায়েতে সর্ব প্রথম। বারুইপুর এলাকায় বহু অসহায় ও দরিদ্র শ্রেণির মানুষের বসবাস। বিয়ে, অন্নপ্রাশন বা শ্রাদ্ধ করতে গেলে অনেক টাকা খরচ। তাই বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলা পরিষদের কর্মদক্ষের উদ্যোগে প্রায় ২ কোটি টাকার ব্যয়ে মহামায়া ব্যানার্জি স্মৃতি মহল তৈরি হল।
প্রসঙ্গত, বারুইপুর এলাকাতে বহু অনুষ্ঠানবাড়ি আছে। তবে তা বেশিরভাগই সাধ্যের বাইরে। বিভিন্ন অনুষ্ঠান করতে গেলে তা ভাড়া নিতে পারেন না অনেকেই। তাই যাতে অসহায় এবং নিম্নবিত্তের সমস্ত মানুষের জন্য এই অনুষ্ঠান বাড়িটি তৈরির চিন্তাভাবনা।
আরও পড়ুনঃ কাটোয়া হাসপাতালে কুকুরের তাণ্ডব! যাকে সামনে পাচ্ছে তেড়ে আক্রমণ, হিংস্র কামড়ে জখম অন্তত ১০, হাসপাতাল চত্বরে আতঙ্ক
বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ে নেতৃত্বে জেলা পরিষদের কর্মদক্ষ উদ্যোগে প্রায় ২ কোটি টাকার ব্যয়ে মহামায়া ব্যানার্জি স্মৃতি মহল তৈরি হল। আগামী দিনে স্বল্প মূল্যে এই অত্যাধুনিক তিন তলা বিশিষ্ট অনুষ্ঠান বাড়িটি বুক করা যাবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উন্নত মানের আলো, ডেকরেশন নিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। সবার জন্যই খোলা থাকবে এটি। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এই অনুষ্ঠান বাড়িটি তৈরি হওয়ায় আমরা অত্যন্ত খুশি কারণ সবার পক্ষে বড় বড় অনুষ্ঠান বাড়িগুলি ভাড়া নেয়া সম্ভব নয়। তাই এই মহামায়া ব্যানার্জি স্মৃতি মহলটি তৈরি হওয়ায় আমরা অত্যন্ত খুশি’।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 09, 2026 2:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Baruipur News: বারুইপুরের বুকে ঝাঁ চকচকে সরকারি 'স্মৃতি মহল'! বিয়ে, অন্নপ্রাশন বা শ্রাদ্ধ, স্বল্প মূল্যে বুক করুন তিন তলা অনুষ্ঠান বাড়ি











