TRENDING:

North Dinajpur News: রায়গঞ্জবাসীর ভোগান্তি অতীত! ভোটের আগেই বাড়ি বাড়ি পৌঁছল পানীয় জল, খুশি আমজনতা

Last Updated:

North Dinajpur News: ভোটের আগেই রায়গঞ্জে খুশির হাওয়া। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে পানীয় জল। দিনে কোন কোন সময় জল পাওয়া যাচ্ছে জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ বিধানসভা ভোটের আগে স্বস্তির খবর! রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে পানীয় জল। রবিবার আম্রুত ২.০ প্রকল্পের মাধ্যমে শহরের ২৭টি ওয়ার্ডে জল পৌঁছনোর কাজ শুরু হয়েছে। স্বভাবতই খুশি স্থানীয়রা।
রায়গঞ্জে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে পানীয় জল | প্রতীকী ছবি
রায়গঞ্জে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে পানীয় জল | প্রতীকী ছবি
advertisement

জানা যাচ্ছে, রায়গঞ্জ শহরকে মোট ৪টি জোনে ভাগ করে জোন প্রতি একটি করে পানীয় জলের রিজার্ভার করা হয়েছে। সেই সঙ্গেই তৈরি হয়েছে ১৪টি পাম্প হাউস। বর্তমানে আম্রুত ২.০ প্রকল্পের মাধ্যমে শহরের প্রায় ২০ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ এবারের গরমে ফ্রিজ ভুলে যান! এই বোতলে জল থাকবে একেবারে ঠান্ডা, দাম মাত্র ১০০ টাকা থেকে শুরু

advertisement

জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় প্রত্যেক উপভোক্তার বাড়িতে দিনে দু’বার করে জল আসবে। সকাল ৮টা থেকে ৯টা এবং বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত জল পাওয়া যাবে। এই জলের জন্য কোনও রকম জলকর দিতে হবে না বলে জানিয়েছেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস।

সন্দীপবাবু জানান, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবেন। একইসঙ্গে তিনি বলেন, কোথাও পাইপলাইন অথবা জল লিকেজ সংক্রান্ত সমস্যা দেখা দিলে উপভোক্তারা যেন অবিলম্বে বিষয়টি পৌরসভার নজরে আনেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাড়িতে বসেই মাসিক আয় ১৫ হাজার! সংসার সামলে কীভাবে সেলাইয়ের গুণ বদলে দিচ্ছে মেদিনীপুরের মহিলাদের জীবন? জানুন
আরও দেখুন

এই বিষয়ে রায়গঞ্জের এক বাসিন্দা বলেন, “বিষয়টি খুবই ভাল। তবে জলের গুণগত মান যেন ভবিষ্যতেও ভাল থাকে এবং এই পরিষেবা যেন নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে”।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: রায়গঞ্জবাসীর ভোগান্তি অতীত! ভোটের আগেই বাড়ি বাড়ি পৌঁছল পানীয় জল, খুশি আমজনতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল