স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের উত্তর কলেজপাড়া এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবককে ঘিরে সন্দেহের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
advertisement
তল্লাশিতে ধৃত যুবকের কাছ থেকে স্প্রে, চকলেট, বাচাদের খেলনা সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে গিয়েছে। পাশাপাশি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে খবর।
advertisement
এই ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই যুবকের সঙ্গে সত্যিই কোনও ছেলেধরা চক্র জড়িত কিনা, তা এখনও খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, ছেলেধরা সন্দেহে বেশ কিছু জায়গায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে সাবধান থাকা, গুজব ছড়ানো বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তামধ্যেই এই ঘটনায় আতঙ্ক বেড়েছে।
Location :
Uttar Dinajpur,West Bengal
First Published :
Mar 10, 2026 12:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: চকলেট আর খেলনা দিয়ে শিশুদের টোপ, রায়গঞ্জে ‘ছেলেধরা’ সন্দেহে হাতেনাতে পাকড়াও এক যুবক! ঘুম উড়েছে অভিভাবকদের
