TRENDING:

North Dinajpur News: যানজটের জ্বালা থেকে মুক্তি! রায়গঞ্জে তৈরি হতে চলেছে নতুন ওভারব্রিজ, জেলায় তৈরি হবে আরও তিন আরওবি

Last Updated:

North Dinajpur News: যানজটের সমস্যায় দীর্ঘদিন ধরে নাজেহাল রায়গঞ্জবাসী। তবে এবার রোড ওভারব্রিজ নির্মাণের খবর সামনে আসতেই সেই সমস্যা থেকে মুক্তির আশা করছেন স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ যানজটের জ্বালায় কার্যত অতিষ্ঠ রায়গঞ্জবাসী। তবে এবার হয়তো সেই যন্ত্রণা থেকে মুক্তি মিলতে চলেছে। কারণ শহরবাসীর দীর্ঘদিনের দাবি মতো তৈরি হতে চলেছে আরওবি তথা রোড ওভারব্রিজ। ইতিমধ্যেই এই বিষয়ক রেলের টেন্ডার নোটিস সামনে এসেছে বলে খবর।
রোড ওভারব্রিজ তৈরির খবর সামনে আসতেই রায়গঞ্জে খুশির আবহ
রোড ওভারব্রিজ তৈরির খবর সামনে আসতেই রায়গঞ্জে খুশির আবহ
advertisement

রায়গঞ্জের পাশাপাশি উত্তর দিনাজপুরে আরও তিনটি আরওবি তৈরি করা হবে। বুধবার সামনে আসে রেলের টেন্ডার নোটিস। এরপর থেকেই রায়গঞ্জ সহ জেলা জুড়ে বইছে খুশির হাওয়া।

আরও পড়ুনঃ জঙ্গলমহলে ব্যাক টু ব্যাক হাতির মৃত্যু! এবার ধানের জমিতে মিলল পূর্ণবয়স্ক দাঁতালের দেহ, তদন্তে বন দফতর

advertisement

জানা গিয়েছে, এই চারটি আরওবি তৈরির জন্য প্রায় ৩৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রায়গঞ্জ থেকে বামনগ্রাম অবধি রোড ওভারব্রিজ নির্মাণে প্রায় ৮৩ কোটি টাকা, কালিয়াগঞ্জ থেকে ডালিমগাঁ অবধি আরওবির জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৯১ কোটি টাকা।

এছাড়া জানা যাচ্ছে, গুঞ্জরিয়া টু আলুয়াবাড়ি (হলকলবাড়ি থেকে ইসলামপুর সংযোগকারী রাস্তা) এবং গুঞ্জরিয়া টু আলুয়াবাড়ি (শীতলপুর থেকে ইসলামপুর সংযোগকারী রাস্তা) অবধি রোড ওভারব্রিজ তৈরির জন্য যথাক্রমে প্রায় ১০০ কোটি টাকা এবং প্রায় ১০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

advertisement

প্রসঙ্গত, যানজটের জ্বালা থেকে মুক্তি পেতে রায়গঞ্জবাসীর ফ্লাইওভারের দাবি আজকের নয়। দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন তাঁরা। অবশেষে রেল মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে গ্রিন সিগন্যাল দেওয়া হয় বলে খবর। জানা যাচ্ছে, রায়গঞ্জের পুরনো জাতীয় সড়কের মধ্য দিয়ে যাওয়া রেললাইনের আশেপাশের কোনও এলাকা থেকে এই আরওবি তৈরি করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
করলা নদীতে সোনা? মহারাষ্ট্র টু জলপাইগুড়ি, হাতড়ে যা বের করেন ওঁরা
আরও দেখুন

সব মিলিয়ে, রায়গঞ্জের বুকে নতুন রোড ওভারব্রিজ তৈরি হওয়ার খবর সামনে আসতেই এলাকায় বইছে খুশির হাওয়া। এর ফলে রোজকার তীব্র যানজট থেকে মুক্তি মিলবে বলে আশা করছেন শহরবাসী।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: যানজটের জ্বালা থেকে মুক্তি! রায়গঞ্জে তৈরি হতে চলেছে নতুন ওভারব্রিজ, জেলায় তৈরি হবে আরও তিন আরওবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল