TRENDING:

Viral News: যুবতীর চ্যালেঞ্জে আজব কাণ্ড ঘটালেন 'সাধুবাবা', দাঁড়িয়ে পড়ল চলন্ত ট্রেন! গোবরডাঙ্গা স্টেশনে হইচই কাণ্ড

Last Updated:

North 24 Parganas Viral News: এক যুবতীর সঙ্গে কথা কাটাকাটির জেরে গোবরডাঙ্গা স্টেশনে আজব কাণ্ড ঘটালেন এক ব্যক্তি। নিজেকে সাধু প্রমাণ করার জন্য চলন্ত ট্রেনের দিকে ছুটে গিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। এমন দৃশ্য দেখে প্ল্যাটফর্মে হইচই কাণ্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: স্টেশনে থাকা গেরুয়া বসনধারী সাধুবাবাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন এক যুবতী। আর সেই চ্যালেঞ্জেই গোবরডাঙ্গা স্টেশনে ঘটল এমন কাণ্ড। স্টেশনে তখন ঢুকছে ট্রেন, যাত্রীরাও স্টেশনে অপেক্ষায় ট্রেনে ওঠার জন্য। হঠাৎই দেখা গেল স্টেশনে ঢোকার আগেই ট্রেনের গতি ক্রমশই কমিয়ে দিচ্ছেন চালক। আর রেললাইন দিয়েই ছুটে চলেছেন এক সাধু বাবা। মুহূর্তেই হতবাক তখন স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের অনেকেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার মুহূর্তের ছবি, আর তা ঘিরেই তোলপাড় নেট দুনিয়া।
গোবরডাঙ্গা স্টেশনের ভাইরাল সাধু
গোবরডাঙ্গা স্টেশনের ভাইরাল সাধু
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক যুবতীর সঙ্গে সাধুবাবার কথা কাটাকাটি থেকেই এই ঘটনার সূত্রপাত। অভিযোগ, যুবতীটি ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আপনি যদি সত্যিকারের সাধু হন, ট্রেন দাঁড় করিয়ে দেখান। এরপরই গেরুয়া বসনধারী ওই ব্যক্তি আচমকা প্ল্যাটফর্ম থেকে লাইনের দিকে দৌড়ে গিয়ে হাতের ইশারায় আসতে থাকা বনগাঁ লোকাল থামানোর চেষ্টা করেন।

advertisement

আরও পড়ুনঃ দোল পূর্ণিমায় পলাশ রাঙা পুরুলিয়ায় পর্যটকদের ঢল, চড়িদা গ্রামে মুখোশ শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, বাড়তি রোজগারের আশায় শিল্পীরা

প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্যক্তি ট্রেনের একেবারে সামনে চলে আসায় পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। তবে লোকো পাইলটের তৎপরতা ও দক্ষতায় সময়মতো ব্রেক কষে ট্রেন থেমে যায়। বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় অল্পের জন্য।

advertisement

আরও পড়ুনঃ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা! আহত উচ্চ মাধ্যমিকের দায়িত্বে থাকা ৬ শিক্ষক-শিক্ষিকা

কিছুক্ষণ পর ট্রেন চলাচল শুরু করলেও ওই ব্যক্তি ফের লাইনের দিকে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে স্টেশনে উপস্থিত সাধারণ যাত্রীরাই তাঁকে পাকড়াও করেন। কারও কারও মতে, গেরুয়া বসনধারী ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হয়ে থাকতে পারেন। ঘটনার জেরে সাময়িক সময়ের জন্য গোবরডাঙ্গা স্টেশনে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
একেবারে অন্যরকম দেখতে, এক গাছেই পাতার নানান রূপ! বাঁকুড়ার মানুষ আদর করে ডাকেন ‘মাথা পাগলা’ গাছ! দেখেছেন আপনি?
আরও দেখুন

যাত্রীদের একাংশের অভিযোগ, এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনাকে কেন্দ্র করে গোবরডাঙ্গা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে রেল পুলিশের তরফে জানানো হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Viral News: যুবতীর চ্যালেঞ্জে আজব কাণ্ড ঘটালেন 'সাধুবাবা', দাঁড়িয়ে পড়ল চলন্ত ট্রেন! গোবরডাঙ্গা স্টেশনে হইচই কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল