TRENDING:

North 24 Parganas News: বসিরহাটে একদিনে দুই মর্মান্তিক মৃত্যু! টোটোর ধাক্কা ও বাইকের বেপরোয়া গতিতে ভয়াবহ দুর্ঘটনা, শোকের ছায়া এলাকায়

Last Updated:

North 24 Parganas News: বসিরহাট মহকুমায় একইদিনে দুই মর্মান্তিক দুর্ঘটনা। এর মধ্যে একটি হাড়োয়া এবং অন্যটি হাসনাবাদ থানার অন্তর্গত এলাকায় ঘটেছে। মৃত্যু হয়েছে এক বৃদ্ধা ও এক যুবকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ বসিরহাট মহকুমায় পৃথক পথ দুর্ঘটনায় দুই প্রাণহানি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় পৃথক দু’টি দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধা ও এক যুবকের। দু’টি ঘটনা ভিন্ন থানা এলাকায় ঘটলেও, পরপর এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরপর দুই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
পরপর দুই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
advertisement

হাসনাবাদ থানার অন্তর্গত বনবিবি সেতু সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় একটি টোটোর ধাক্কায় গুরুতর আহত হন এক বৃদ্ধা মহিলা। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায় এবং টোটো চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ রাজ আমলের স্মৃতিবিজরিত শিব মন্দির! পরতে পরতে জড়িয়ে রোমহর্ষক ইতিহাস, কোচবিহারের পর্যটনের অন্যতম আকর্ষণ

advertisement

অন্যদিকে হাড়োয়া থানার গোপালপুর ২ নম্বর পঞ্চায়েতের মুন্সিঘেরি ছয়ানি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় বছর ২৮-এর সৌরভ হালদারের। জানা যায়, বন্ধুদের সঙ্গে বাইকে করে বাড়ি ফেরার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি মেছো ভেড়ির জলে পড়ে যায় বাইকটি।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতে পদ্মফুল, নৌকা চড়ে সুন্দরবনের নদী আর খাড়িতে ঘুরছেন এই প্রার্থী! কেন?
আরও দেখুন

স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দু’টি পৃথক ঘটনায় মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। অতিরিক্ত গতি ও অসতর্কতার বিষয়টি সামনে আসায় এলাকায় পথ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের তরফে সতর্কতা বাড়ানোর দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: বসিরহাটে একদিনে দুই মর্মান্তিক মৃত্যু! টোটোর ধাক্কা ও বাইকের বেপরোয়া গতিতে ভয়াবহ দুর্ঘটনা, শোকের ছায়া এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল