TRENDING:

North 24 Parganas News: কিশোরীকে লাউ বাগানে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন, প্রতিবেশী যুবকের লালসার শিকার নাবালিকা

Last Updated:

North 24 Parganas News: বিশেষভাবে সক্ষম কিশোরীকে বাড়ির পাশে লাউ বাগানে ডেকে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার। অভিযুক্ত প্রতিবেশী যুবক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহা: বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরীর ওপর পাশবিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বাড়ির পাশেই একটি লাউ ক্ষেতে ডেকে নিয়ে গিয়ে তার ওপর অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার।
বাদুড়িয়া থানা
বাদুড়িয়া থানা
advertisement

জানা গিয়েছে, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। অন্যদিকে ইতিমধ্যে কিশোরীর ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে। উল্লেখ্য, বাদুড়িয়া থানার (চন্ডিপুর) এলাকার বাসিন্দা এই বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরী। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে কিশোরীর প্রতিবেশী। অভিযুক্তের নাম হালিম মোল্লা। জানা গিয়েছে, রবিবার রাতে ওই বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরী তার বাড়ির বারান্দায় বসেছিল।

আরও পড়ুন: নিশানায় স্বর্ণ ব্যবসায়ী, বাড়ির ফেরার পথে আক্রমণ! পিঠে গুলি খেয়েও চালিয়ে নিয়ে গেলেন বাইক, আতঙ্কে কাঁটা ক্যানিং

advertisement

সেই সময় বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ওই যুবক হালিম মোল্লা। কিশোরীকে একা দেখে সে তাকে ইশারা করে ডেকে নিয়ে যায় পাশেই একটি লাউ বাগানে। সেখানে গিয়ে ওই বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরীর ওপর অভিযুক্ত নির্যাতন চালিয়েছে বলে খবর। এদিকে কিশোরীকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়।

advertisement

আরও পড়ুন: এক বাইকে চারজন, ধাক্কা মেরে টেনে নিয়ে গেল ৪০ হাত দূরে! বেপরোয়া গতির বলি নিরপরাধ মহিলা

সেরা ভিডিও

আরও দেখুন
মোবাইল নয়, বই হল প্রকৃত বন্ধু! যুব সমাজকে বইমুখী করতে জঙ্গিপুরে বিরাট আয়োজন
আরও দেখুন

এর বেশ কিছু সময় পরে ওই লাউ বাগান থেকে কিশোরীকে উদ্ধার করে তার পরিবার। পরে তার কাছে থেকে পুরো ঘটনা জানতে পারেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি কিশোরীকে নিয়ে বাদুড়িয়া থানায় যায় তার পরিবার। হালিম মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কিশোরীর পরিবারের তরফ থেকে দোষীর কঠোর শাস্তির দাবি করা হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: কিশোরীকে লাউ বাগানে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন, প্রতিবেশী যুবকের লালসার শিকার নাবালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল