South 24 Parganas News: নিশানায় স্বর্ণ ব্যবসায়ী, বাড়ির ফেরার পথে আক্রমণ! পিঠে গুলি খেয়েও চালিয়ে নিয়ে গেলেন বাইক, আতঙ্কে কাঁটা ক্যানিং
- Reported by:Suman Saha
- Published by:Nayan Ghosh
Last Updated:
South 24 Parganas News: স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ অবস্থাতেও বাইক চালিয়ে গেলেন লোকালয়ে। স্থাীয়দের তৎপরতায় ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় আতঙ্ক।
দক্ষিণ ২৪ পরগনা,বাসন্তী, সুমন সাহা: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক স্বর্ণ ব্যবসায়ী। আহতের নাম কার্তিক নস্কর। রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই দুঃসাহসিক হামলার ঘটনা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজের সোনার দোকান বন্ধ করে মোটরবাইকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কার্তিক নস্কর।
আমঝাড়া এলাকার কাছাকাছি পৌঁছতেই আচমকা দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর পিঠে লাগে। গুরুতর জখম অবস্থাতেও তিনি প্রায় আধ কিলোমিটার বাইক চালিয়ে এগিয়ে যান। পরে একটি স্থানীয় দোকানের সামনে এসে তিনি অচৈতন্য হয়ে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: এক বাইকে চারজন, ধাক্কা মেরে টেনে নিয়ে গেল ৪০ হাত দূরে! বেপরোয়া গতির বলি নিরপরাধ মহিলা
সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও চিকিৎসকেরা জানান, গুলি বের করার মতো পরিকাঠামো ওই হাসপাতালে নেই। ফলে তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে, সেই আশঙ্কায় তাকে দ্রুত কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এবং থানার আইসি অভিজিৎ পাল হাসপাতালে পৌঁছন। সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্যানিং মহকুমার এসডিপিও রামকুমার মণ্ডল জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা নাকি পুরনো কোনও শত্রুতা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।” আহতের ভাইপো দিলীপ নস্কর বলেন, “প্রতিদিনের মতোই কাকা দোকান বন্ধ করে ফিরছিলেন। আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আমরা মনে করছি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা হয়েছে।” পুলিশের প্রাথমিক অনুমানও ছিনতাইয়ের চেষ্টা হতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 09, 2026 9:54 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: নিশানায় স্বর্ণ ব্যবসায়ী, বাড়ির ফেরার পথে আক্রমণ! পিঠে গুলি খেয়েও চালিয়ে নিয়ে গেলেন বাইক, আতঙ্কে কাঁটা ক্যানিং










