TRENDING:

North 24 Parganas News: ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যেই খেল খতম! পুলিশের জালে টাকা-গয়না সহ ৬ ডাকাত, সন্দেশখালিতে ফিরল স্বস্তি

Last Updated:

North 24 Parganas News: ডাকাতির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যেই বড় সাফল্য পুলিশের। ৬ জনের এক ডাকাতদলকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ। ডাকাতির ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পুরো ডাকাতদলকে গ্রেফতার করার পাশাপাশি ডাকাতি হওয়া সোনা, রুপোর গয়না, নগদ টাকা ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
ধৃত ডাকাতদল
ধৃত ডাকাতদল
advertisement

উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার অন্তর্গত মনিপুরের জয়গোপালপুর এলাকায় ঘটনাটি ঘটেছিল। জানা গিয়েছে, ঘটনার দিন বাড়িতে একা ছিলেন এক গৃহবধূ। সেই সুযোগকে কাজে লাগিয়ে ৬ সদস্যের একটি সশস্ত্র ডাকাতদল গভীর রাতে বাড়িতে হানা দেয়। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে গৃহবধূকে মারধর করে সোনা-রুপোর গয়না ও মোবাইল ফোন লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ডাকাতদের হামলায় গৃহবধূর কান সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশেপাশের মানুষ ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে সন্দেশখালি থানায় খবর দেওয়া হয়।

advertisement

আরও পড়ুনঃ টাকার অভাবে থামবে না পড়াশোনা! প্রান্তিক শিশুদের মূলধারার শিক্ষার জন্য ‘সেবা শিক্ষা নিকেতন’, শিক্ষার আলোয় ভবিষ্যৎ গড়ার উদ্যোগ

খবর পেয়ে সন্দেশখালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে। বিভিন্ন সূত্র ও প্রযুক্তির সাহায্যে তদন্ত চালিয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সন্দেশখালি ও অন্যান্য জেলায় পালিয়ে থাকা ৬ ডাকাতকেই গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া সোনা-রুপোর গয়না, নগদ টাকা ও মোবাইল ফোন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে থামবে না পড়াশোনা! প্রান্তিক শিশুদের মূলধারার শিক্ষার জন্য ‘সেবা শিক্ষা নিকেতন’
আরও দেখুন

ধৃত অভিযুক্তদের নাম নিতীশ মণ্ডল, সঞ্জয় মণ্ডল, পঙ্কজ রায়, কমলেশ মিস্ত্রী, বাপী পাইক ও শুভঙ্কর পাইক। আজ তাঁদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যেই খেল খতম! পুলিশের জালে টাকা-গয়না সহ ৬ ডাকাত, সন্দেশখালিতে ফিরল স্বস্তি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল