TRENDING:

North 24 Parganas News: মানবিকতা একেই বলে! দেখিয়ে দিল হিঙ্গলগঞ্জ থানা, ভিনরাজ্যের দুই ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল পুলিশ

Last Updated:

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার পুলিশের মানবিক পদক্ষেপ। দুই ভিনরাজ্যের বাসিন্দাকে উদ্ধার করে তাঁদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হল। কৃতজ্ঞতা জানিয়েছে ওই দুই পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ হিঙ্গলগঞ্জ থানার পুলিশের মানবিক উদ্যোগ। দুই ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দেওয়া হল। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার উদ্যোগে দুই ভিনরাজ্যের বাসিন্দাকে উদ্ধার করে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসনের এই মানবিক পদক্ষেপকে ঘিরে এলাকায় প্রশংসার ঝড় উঠেছে।
ওই ব্যক্তিদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে
ওই ব্যক্তিদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে
advertisement

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে হিঙ্গলগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়— বিশেষ করে লেবুখালি সহ আশপাশের অঞ্চলে দুই ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরিচয় জানার চেষ্টা শুরু করে।

আরও পড়ুনঃ অবসরের পরেও স্কুলের প্রতি ভালবাসা অটুট! দেড় লক্ষ টাকা দান করলেন কোচবিহারের শিক্ষক, স্যালুট জানাচ্ছে সবাই

advertisement

পুলিশ ওই ব্যক্তিদের নাম ও বাড়ির ঠিকানা জানতে পারে। এরপর সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা প্রয়োজনীয় বৈধ নথিপত্র নিয়ে হিঙ্গলগঞ্জ থানায় উপস্থিত হন। উদ্ধার হওয়া দুই ব্যক্তির মধ্যে একজন হলেন ঝাড়খণ্ডের বাসিন্দা দুর্গা মুন্ডা, বয়স ৫৩ বছর। অন্যজনের বয়স আনুমানিক ৩১ বছর বলে জানা গিয়েছে। দীর্ঘ প্রক্রিয়ার পর এদিন পুলিশ ও আলহাদি ফাউন্ডেশনের উপস্থিতিতে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

পরিবারের সদস্যরা হিঙ্গলগঞ্জ থানার এই মানবিক উদ্যোগের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের কথায়, প্রশাসনের এই সহানুভূতিশীল পদক্ষেপ সাধারণ মানুষের কাছে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালন করাও পুলিশের কর্তব্য। সেই দায়িত্ববোধ থেকেই হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: মানবিকতা একেই বলে! দেখিয়ে দিল হিঙ্গলগঞ্জ থানা, ভিনরাজ্যের দুই ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল