TRENDING:

North 24 Parganas News: খপ করে ধরল পুলিশ, পালিয়েও রক্ষা হল না! পানিহাটিতে যুবককে পিটিয়ে মারার অপরাধে গ্রেফতার চা বিক্রেতা

Last Updated:

North 24 Parganas News: পানিহাটিতে মূক বধির যুবককে নৃশংস হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল ঘোলা থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানিহাটি, উত্তর ২৪ পরগণা, সুবীর দে: পানিহাটিতে মূক বধির যুবককে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল ঘোলা থানার পুলিশ। পানিহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নামাজ পাড়া এলাকায় মূক বধির এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল।
ঘোলা থানা
ঘোলা থানা
advertisement

এলাকার চা ব্যবসায়ী বাচ্চু বড়ুয়া ও তার পরিবারের বিরুদ্ধে উঠেছিল এই গুরুতর অভিযোগ। যুবকের মৃত্যু নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। অন্যদিকে বিপদ বুঝে ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত বাচ্চু বড়ুয়া। ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তের খোঁজ চালাচ্ছিল পুলিশ।

আরও পড়ুন: অপরাধ হয়েছিল পোষা মুরগির দিকে তেড়ে যাওয়া, পাথর ছুঁড়ে হত্যা সদ্য মা হওয়া পথকুকুরকে! আটক যুবক

advertisement

এরমধ্যেই গোপন অভিযান চালিয়ে গতকাল সোমবার গভীর রাতে বিরাটি থেকে বাচ্চু বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের জন্য প্রাথমিকভাবে অভিযুক্তকে পাঁচদিনের হেফাজতে চেয়েছে পুলিশ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে ঘচটনার সমস্ত তথ্য সংগ্রহ করবেন তদন্তকারীরা।

আরও পড়ুন: লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! ‘দিনমজুর’ বিধায়ককে দেখে চমকে গেল সবাই

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাওড়ায় আবর্জনার স্তূপ হাতড়াচ্ছে একদল মানুষ! কীসের খোঁজে জানলে চমকে উঠবেন
আরও দেখুন

উল্লেখ্য, যুবককে পিটিয়ে মারার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। সেই সময় থেকেই মূল অভিযুক্ত পলাতক ছিল। অন্যদিকে পুলিশ হন্যে হয়ে অভিযুক্তের খোঁজ চালিয়ে যাচ্ছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: খপ করে ধরল পুলিশ, পালিয়েও রক্ষা হল না! পানিহাটিতে যুবককে পিটিয়ে মারার অপরাধে গ্রেফতার চা বিক্রেতা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল