TRENDING:

North 24 Parganas News: ভাটায় জল নামলেই থমকে যায় জনজীবন, রূপমারীর ফেরিঘাটে নিত্যযাত্রীদের ভোগান্তি! জোরালো দাবি সংস্কারের

Last Updated:

North 24 Parganas News: ফেরিঘাটে ভাটার সময় প্রায় এক থেকে দুই ঘণ্টা বন্ধ থাকে পারাপার। জলস্তর নেমে গেলে নৌকায় উঠতে যাত্রীদের কাদা ও নিচু জলের মধ্যে দিয়ে যেতে হয়। ফলে ভাটার সময় কার্যত বন্ধই থাকে নৌকা চলাচল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ভাটায় জলস্তর নামলেই বন্ধ ফেরিঘাট, চরম দুর্ভোগে রূপমারীর বাসিন্দারা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারী গ্রাম পঞ্চায়েতের রূপমারী বাজার এলাকার ফেরিঘাটে ভাটার সময় প্রায় এক থেকে দুই ঘণ্টা বন্ধ থাকে পারাপার। জলস্তর নেমে গেলে ফেরিঘাট থেকে নৌকায় উঠতে যাত্রীদের কাদা ও নিচু জলের মধ্যে দিয়ে যেতে হয়।
advertisement

যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে ভাটার সময় কার্যত বন্ধই থাকে নৌকা চলাচল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জেটিঘাটটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ নিত্যপ্রয়োজনীয় কাজে এই ফেরিঘাট ব্যবহার করেন। স্কুল-কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ থেকে শুরু করে রোগী, সকলেই এই সমস্যার মুখোমুখি হচ্ছেন।

আরও পড়ুন: পাহাড়ের ঢালে উদ্ধার হস্তি শাবকের পচাগলা দেহ, কাঠ আনতে গিয়ে চোখে পড়ল ভয়াবহ ছবি! নড়েচড়ে বসেছে বন দফতর

advertisement

হিঙ্গলগঞ্জের বিডিও অফিস, বিদ্যুৎ দফতর, থানা এবং স্যান্ডেল বিল গ্রামীণ হাসপাতালসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের একমাত্র ভরসা এই ফেরিঘাট। ভাটার সময় জলস্তর নেমে গেলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় জোয়ারের জন্য। এতে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। এলাকাবাসীদের দাবি, একাধিকবার ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে স্কুলপড়ুয়া শিশু, প্রসূতি মা কিংবা অসুস্থ রোগীদের ক্ষেত্রে বড় ধরনের বিপত্তি ঘটতে পারে। স্থানীয়দের জোর দাবি, অবিলম্বে ফেরিঘাটের সংস্কার ও আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হোক, যাতে জোয়ার-ভাটার প্রভাব সত্ত্বেও স্বাভাবিক পারাপার চালু রাখা সম্ভব হয় এবং সাধারণ মানুষ নিরাপদে যাতায়াত করতে পারেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: ভাটায় জল নামলেই থমকে যায় জনজীবন, রূপমারীর ফেরিঘাটে নিত্যযাত্রীদের ভোগান্তি! জোরালো দাবি সংস্কারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল