TRENDING:

North 24 Parganas News: ভোটের আগেই বসিরহাট থানার বড়সড় সাফল্য! আগ্নেয়াস্ত্র-গুলি সহ ২ কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার, বহুদিন ধরেই চলছিল খোঁজ

Last Updated:

North 24 Parganas News: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাফল্য পেল উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার দুই কুখ্যাত দুষ্কৃতী। অনেকদিন ধরেই তাঁদের খুঁজছিল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহাঃ শিয়রে বিধানসভা ভোট। তার আগেই বসিরহাট থানার পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ দুই কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। এদিন ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
বসিরহাট থানা | ফাইল ছবি
বসিরহাট থানা | ফাইল ছবি
advertisement

জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দুই দুষ্কৃতীর নাম শাহিনুর জামান বিশ্বাস ও ইসমাইল মন্ডল। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার ময়লাখোলা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে দুষ্কৃতীদের গোপন আস্তানায় হানা দিয়েই মেলে সাফল্য।

আরও পড়ুনঃ বাড়ির ভিতর ১৮টি সিলিন্ডার! হাতেনাতে ধরা পড়ল বেআইনি গ্যাস ব্যবসায়ী, বনগাঁয় ধুন্ধুমার অভিযানে সাফল্য

advertisement

জানা যাচ্ছে, ধৃতদের নামে একাধিক দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে। বহুদিন ধরেই তাঁদের খোঁজ চলছিল। অবশেষে গতকাল রাতে তাঁদের গ্রেফতার করতে সফল হয় বসিরহাট থানার পুলিশ।

অন্যদিকে উত্তর ২৪ পরগনার বনগাঁয় আবার গ্রেফতার হয়েছেন এক বেআইনি গ্যাস ব্যবসায়ী। এক্ষেত্রেও গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাফল্য পায় বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও গোপালনগর থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

ধৃতের নাম বিশু শেখ। তাঁর বাড়ি থেকে ১৭টি ফাঁকা গ্যাস সিলিন্ডার ও একটি ভর্তি গ্যাস সিলিন্ডার ও গ্যাস ভরার সামগ্রী উদ্ধার হয়েছে। এদিন তাঁকে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় গোপালনগর থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: ভোটের আগেই বসিরহাট থানার বড়সড় সাফল্য! আগ্নেয়াস্ত্র-গুলি সহ ২ কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার, বহুদিন ধরেই চলছিল খোঁজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল