স্থানীয়দের দাবি, কম্পন অনুভূত হওয়ার পরেই আতঙ্ক ছড়িয়ে পরে স্কুলে। ছাত্রছাত্রী, শিক্ষকরা হুড়োহুড়ি করে নেমে আসে স্কুলের বাইরে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পরে বেশ কয়েকজন ছাত্রছাত্রী। তড়িঘড়ি তাঁদের নিয়ে আসা হয় স্থানীয় জিরানগাছা হাসপাতালে। প্রথমিক চিকিৎসার পর বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে স্কুল সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের খুলনা, তীব্রতা ৫.৫! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কম্পন নিয়ে আপডেট
হঠাৎই দুপুরের ব্যস্ত সময় কেঁপে ওঠে ভারত বাংলাদেশ সীমান্ত বনগাঁ বসিরহাট সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। সীমান্ত লাগোয়া জেলায় প্রবল কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর ও শহরতলিতেও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের খুলনার সাতক্ষীরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ এবং প্রায় ৫২ সেকেন্ড স্থায়ী হয় এই কম্পন।
দুপুরে অফিস সময় চলাকালীন আচমকা কম্পন অনুভূত হতেই বহু মানুষ বাড়ি, অফিস ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। বনগাঁ পৌরসভা আদালত সহ এলাকার মানুষজন এমন কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে।
বহু জায়গায় টানা কয়েক সেকেন্ড ধরে কাঁপুনি অনুভূত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অনেকেই জানান, প্রথমে হালকা কম্পন হলেও পরে তা জোরালো আকার নেয়। ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে, কোথাও কোথাও ঝুলন্ত সামগ্রী(পাখা) দুলতে দেখা যায়। তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর না মিললেও, কম্পনে জেলার ঘরবাড়িতে ফাটল ও কাঁচের জানালা সহ বিভিন্ন জিনিস ক্ষয়ক্ষতির খবর মিলছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে বলে জানা গিয়েছে
