TRENDING:

গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ, বি টি রোডের উপর ভবঘুরেকে নির্মম মার পুলিশকর্মীর! ভাইরাল ভিডিও

Last Updated:

সোদপুরের বিটি রোডে পুলিশের গাড়িতে এক ভবঘুরে ব্যক্তির ইট ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তার পরেই ওই ব্যক্তিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন কলকাতা পুলিশের এক আধিকারিক। ইতিমধ্যেই ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর দে,সোদপুর:  সোদপুরের বি টি রোডে পুলিশের গাড়িতে ভবঘুরের ইট মারার অপরাধ, আর তার জেরেই ভবঘুরে ব্যক্তিকে রাস্তায় ফেলে নৃশংস মারধরের অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে, ইতিমধ্যেই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল শুরু হয়েছে।
পুলিশের বেধড়ক মার ভবঘুরেকে
পুলিশের বেধড়ক মার ভবঘুরেকে
advertisement

জানা গিয়েছে, সোদপুর বিটি রোডে পানিহাটি ধানকল মোড়-এর কাছে রাস্তার ওপর এক ভবঘুরে ব্যক্তি পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছুড়ছিল।। এটাই ছিল তার অপরাধ।।আর সেই অপরাধের শাস্তি নৃশংসভাবে পেতে হল কলকাতা পুলিশের এক আধিকারিকের কাছ থেকে। কলকাতা পুলিশের গাড়ি থেকে এক পুলিশ কর্মী নেমে ভবঘুরে ব্যক্তির হাত বেঁধে বি টি রোডের উপর ফেলে লাঠি দিয়ে নৃশংসভাবে মারধর করল।।মারধরের ব্যথায় ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে ছুটে চলে যাওয়ার পরেও ফের তাঁকে ধরে এনে মারধর করেন ওই পুলিশ আধিকারিক। এমনটাই অভিযোগ উঠেছে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে। আর এই নৃশংস মারধরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঠাকুরনগরে রাজ্যপাল, পাঠক্রমে হরিচাঁদ-গুরুচাঁদের বাণীর প্রস্তাব, তীব্র কটাক্ষ মমতাবালার
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ, বি টি রোডের উপর ভবঘুরেকে নির্মম মার পুলিশকর্মীর! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল