প্রাক্তন বিধায়ক এবং দলের অভিজ্ঞ এই মুখের উপরেই এবার কামারহাটি পুনরুদ্ধারের জন্য ভরসা রেখেছে সিপিএম৷ বুধবার দলেক কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় প্রচারে বেরিয়েছিলেন সিপিএম প্রার্থী৷ আর সেই প্রচার চলাকালীনই দেখা গেল সৌজন্যের ছবি৷ ভোটের আবহে এখন যা রাজ্য রাজনীতিতে বিরল বললেও ভুল হবে না৷
আরও পড়ুন: শুক্রবার বেরোবে সাপ্লিমেন্টারি তালিকা, ছাড়পত্র মিলল কি না কীভাবে দেখবেন ভোটাররা? জানালো কমিশন
advertisement
এ দিন কামারহাটির যে রাস্তা দিয়ে সিপিএম প্রার্থী প্রচার করছিলেন, সেই রাস্তার উপরেই এসআইআর সহায়তা কেন্দ্র খুলেছে বিজেপি৷ প্রচার চলাকালীন আচমকাই বিজেপি-র সেই কার্যালয়ে ঢুকে পড়েন সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়৷ সেই সময় ওই অফিসেই ছিলেন বিজেপি জেলা সহ সভাপতি মৃণাল মুখোপাধ্যায়৷ মৃণালবাবুর সঙ্গে হাতও মেলান সিপিএম প্রার্থী৷ বিজেপি কর্মীদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মানসবাবু৷
সিপিএম প্রার্থীকে বিজেপি-র ক্যাম্প অফিসে দেখে এলাকার বাসিন্দারাও অবাক হয়ে যান৷ মানসবাবু এবং মৃণালবাবু দু জনেই অবশ্য জানিয়েছেন, এই সাক্ষাৎ নিছকই সৌজন্যমূলক৷
২০০১ সাল থেকে ২০১১ পর্যন্ত কামারহাটির বিধায়ক ছিলেন এলাকার দাপুটে সিপিএম নেতা মানস৷ ২০১৬ সালেও ফের কামারহাটি থেকে জয়ী হন তিনি৷ ২০২১ সালে অবশ্য কামারহাটি থেকে জয় পান তৃণমূলের মদন মিত্র৷
