TRENDING:

Weather Update: বসন্তের মাঝেই ঝড়বৃষ্টির দাপট! কতদিন চলবে বৃষ্টি? কবে থেকে ফের বাড়বে গরম? জানুন আবহাওয়ার বড় আপডেট

Last Updated:
বৃষ্টির প্রভাব দক্ষিণের এই জেলাগুলিতে, তার মাঝেও নয়া আপডেট হাওয়া অফিসের! আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। বৃহস্পতিবার জেলা পুরুলিয়া সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
1/6
বসন্তের মাঝেই ঝড়বৃষ্টির দাপট! কতদিন চলবে বৃষ্টি? কবে থেকে ফের বাড়বে গরম? জানুন আবহাওয়ার বড় আপডেট
<span style="color: #800080;"><strong>পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি:</strong></span> বিগত বেশ কিছু দিনে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে দেখা গিয়েছে। আবহাওয়ার খামখেয়ালিতে নাজেহাল হচ্ছে দক্ষিণবঙ্গ। বৃষ্টির প্রভাব দেখা দিলেও গরমের অনুভূতি কমছে না।
advertisement
2/6
দক্ষিণের অন্যান্য জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতেও মেঘের দেখা মিলছে সকাল থেকেই।‌ বৃষ্টি হতে দেখা যাচ্ছে মাঝেমধ্যেই। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়াতে। টানা ঝড় বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে পুরুলিয়ার একাধিক জায়গায় এমনটাই পূর্বাভাস মিলেছে। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/6
আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। বৃহস্পতিবার জেলা পুরুলিয়া সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বৃহস্পতিবারেও বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/6
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশে আংশিক মেঘলা ভাব দেখা যাচ্ছে। বৃহস্পতিবারও দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার অবস্থা একই রকম থাকবে। প্রবল বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণে জেলাগুলিতে। কোথাও কোথাও রোদ ঝলমল করছে। সেই সঙ্গে গরমের তীব্রতাও বাড়ছে দক্ষিণবঙ্গে। ‌ ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/6
অপরদিকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব সেভাবে থাকছে না। ‌মোটের উপর শুষ্ক থাকছে উত্তরবঙ্গের জেলাগুলি। দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের দিকেই থাকলেও আর্দ্রতার প্রভাব এখানে-ও অনুভূত হচ্ছে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
আবহাওয়ার আমূল পরিবর্তন না হলেও ক্রমাগতই বদল ঘটছে। বসন্তের মাঝেই বৃষ্টির দাপট দেখা দিয়েছে। তবে এই বৃষ্টির প্রভাব খুব বেশিদিন থাকবে না। রোদের তেজ আর ভ্যাপসা গরম বাড়তে পারে এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Weather Update: বসন্তের মাঝেই ঝড়বৃষ্টির দাপট! কতদিন চলবে বৃষ্টি? কবে থেকে ফের বাড়বে গরম? জানুন আবহাওয়ার বড় আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল