TRENDING:

Accident: খুশির ইদ আর পালন করা হল না! বাজার করে ফেরার পথেই সব শেষ, বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত আরও ২

Last Updated:

Accident: ইদের বাজার করে আর বাড়ি ফেরা হল না। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের। ঘটনায় আহত আরও দুই যুবক আহত হয়েছেন বলেই জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বন্ধুদের সঙ্গে ইদের বাজার করে আর বাড়ি ফেরা হল না। মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনায় আহত আরও দুই। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার ডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, মৃতেরা হলেন আলামিন হক(৩০) এবং রফিকুল খান(৩৮)। দু’জনেরই বাড়ি সুজাপুর এলাকায়।
খুশির ইদ আর পালন করা হল না! বাজার করে ফেরার পথেই সব শেষ, বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত আরও ২
খুশির ইদ আর পালন করা হল না! বাজার করে ফেরার পথেই সব শেষ, বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত আরও ২
advertisement

এদিন দুপুরে আলামিন হক তাঁর মোটরবাইক করে দুই বন্ধুর সঙ্গে ইদের বাজার করতে শহরে আসছিল। ঠিক সেই সময় ডাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনার প্রথমে টোটোকে ধাক্কা মারে। পরে ওই মোটরবাইককে ধাক্কা মারে। মোটরবাইকে থাকা তিন জন এবং টোটো চালককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে আলামিন হক এবং টোটো চালক রফিকুল খানের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় মৃত আলামিন হকের আরও দুই বন্ধু।

advertisement

আরও পড়ুন: অপসারণ করেছিল নির্বাচন কমিশন! ১৯ IPS অফিসারকে নয়া দায়িত্ব দিল নবান্ন

প্রসঙ্গত, এদিন মালদহের গাজলেও ঘটেছে একটি মর্মান্তিক দুর্ঘটনা৷ গাজোলের চাকনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈরডাঙ্গি ৪২০ মোড় এলাকায় টাঙ্গন নদীর ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেল দুই কিশোরী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিলপাড়া এলাকা থেকে তিন কিশোরী স্নান করতে আসে নদীর ঘাটে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে রয়েছে আস্ত এক কাচের ঘর! দেখেছেন কোনওদিন? কোথায় বলুন তো? জানুন
আরও দেখুন

জানা গিয়েছে, তিন কিশোরী একসঙ্গে হাত ধরে নদীতে নামে স্নানের জন্য।  হঠাৎ করে একজন জল থেকে উঠে চিৎকার শুরু করলে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। তড়িঘড়ি গ্রামবাসীরা নদীতে নেমে অন্য দুই কিশোরীর খোঁজ শুরু করেন। তবে, দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও এদিন বিকেল পর্যন্ত তাঁদের কোনও সন্ধান মেলেনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Accident: খুশির ইদ আর পালন করা হল না! বাজার করে ফেরার পথেই সব শেষ, বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত আরও ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল