TRENDING:

North 24 Parganas News: সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে লাপাতা! ভোরবেলা জলে ভেসে উঠল বৃদ্ধের দেহ, হাসনাবাদে চাঞ্চল্য

Last Updated:

North 24 Parganas News: শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন বৃদ্ধ। শনিবার সকালে হাসনাবাদ রেলগেট সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার বছর ৭৫-এর বৃদ্ধের দেহ। হাসনাবাদে চাঞ্চল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাসনাবাদ, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত হাসনাবাদ এলাকা থেকে উদ্ধার হল এক বৃদ্ধের মৃতদেহ। শনিবার সকালে হাসনাবাদ রেলগেট সংলগ্ন জলাশয়ে ভাসতে দেখে যায় ওই বৃদ্ধের দেহ। এলাকার মানুষজনই প্রথম মৃতদেহটি লক্ষ্য করেন। এরপর চাঞ্চল্য ছড়ায় হাসনাবাদে।
হাসনাবাদ থানা
হাসনাবাদ থানা
advertisement

জানা যাচ্ছে, নিহত বৃদ্ধের নাম বিধু ভূষণ ঘোষ। বয়স ৭৫ বছর। পরিবার সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের মতোই শুক্রবার সন্ধ্যায় বৃদ্ধ বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। কিন্তু সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে যায়। কিন্তু বৃদ্ধ বাড়ি না ফেরায় পরিবার-পরিজন এবং এলাকাবাসীরা বিধু ভূষণবাবুর খোঁজা শুরু করেব।

আরও পড়ুনঃ কুুনুর ব্রিজে ফাটল, আগামী ৬০ ঘণ্টা বন্ধ রাস্তা, বীরভূম-দুর্গাপুরের মধ্যে যান চলাচলে বড়সড় বদল, জানুন বিকল্প রুট

advertisement

রাতভর খোঁজাখুঁজি করেও বৃদ্ধের কোন হদিশ মেলেনি। শনিবার সকালে হাসনাবাদ রেলগেট সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার হয় বিধু ভূষণের মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে এলাকায়।

আরও পড়ুনঃ ব্যাপক ছাড়ে পছন্দের বই, হাফ দামেও মিলছে! বইপ্রেমীদের জন্য সুবর্ণ সুযোগ, স্টক শেষ হওয়ার আগে ঘুরে আসুন কাঁথি আদি বইমেলায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

ভিড় সরিয়ে জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। কী কারনে বৃদ্ধের মৃত্যু হয়েছে তা তদন্ত করছে হাসনাবাদ থানার পুলিশ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে লাপাতা! ভোরবেলা জলে ভেসে উঠল বৃদ্ধের দেহ, হাসনাবাদে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল