TRENDING:

BDO of Maynaguri: চূড়ান্ত SIR তালিকায় নেই ময়নাগুড়ির বিডিও! বাদ গিয়েছে ১১ হাজার ৬৯২ জনের নাম!

Last Updated:

এসআইআর-এর চূড়ান্ত  তালিকায় নাম বাদ গেল  ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডুর। তিনি আলিপুরদুয়ার শহরের বাসিন্দা। তাঁর নাম বাদ যাওয়ার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে আলিপুরদুয়ার শহর এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: এসআইআর-এর চূড়ান্ত তালিকায় নাম বাদ গেল ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডুর। তিনি আলিপুরদুয়ার শহরের বাসিন্দা। তাঁর নাম বাদ যাওয়ার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে আলিপুরদুয়ার শহর এলাকায়। বিডিও প্রসেনজিৎ কুন্ডুর বাড়ি আলিপুরদুয়ার শহরের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। ইটখোলা নামের একটি স্থানে তাঁর বাড়ি।
বিডিও প্রসেনজিৎ কুন্ডু 
বিডিও প্রসেনজিৎ কুন্ডু 
advertisement

তাঁর বয়স ৩৭ বছর। কর্মসূত্রে তিনি ময়নাগুড়িতে থাকছেন পরিবার নিয়ে। শনিবার প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। আলিপুরদুয়ারে বাদ গিয়েছে ১১ হাজার ৬৯২ জনের নাম। তাঁর মধ্যে রয়েছে এই বিডিও-র নাম। এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যদিও ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডু এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এমনকি এলাকার বিএলও কিছু বলতে নারাজ।

advertisement

৩৭ বছর ধরে ইরান শাসন করা সর্বোচ্চ নেতা! জানেন, কে ছিলেন আয়াতোল্লা আলি খামেনেই?

নেতৃত্বের শূন্যতায় বংশধরই ভরসা! আয়াতোল্লা আলি খামেনেইয়ের পরে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে?

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় ‘বিহুরানী’ পল্লবীর হাতে বিহু নাচের পাঠ, ভিড় করছে উৎসুক জনতা
আরও দেখুন

আলিপুরদুয়ারের কুমারগ্রাম ২ লক্ষ ৬৫ হাজার ৭০০, কালচিনি ২ লক্ষ ৩২ হাজার ৯৯৫, আলিপুরদুয়ার ২ লক্ষ ৪৯ হাজার ২০৮,ফালাকাটা ২ লক্ষ ৪৯ হাজার ৮৫৪, মাদারিহাট ১ লক্ষ ৯৮ হাছার ৮৯৪ জনের নাম ভোটার তালিকায় উঠেছে। নতুন ভোটার হিসেবে নাম যোগ হয়েছে ৪ হাজার জনের। প্রায় ১১ হাজার নাম বাদ গেল। বাকি ৮০ হাজার নাম অমীমাংসিত। খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা। তিনি জানান, “যাদের নাম বাদ গিয়েছে তাঁদের ৬ নং ফর্মটিতে আবেদন জানাতে হবে। সাপ্লিমেন্টরি তালিকা বের করা হবে। যাদের নাম অমীমাংসিত তাঁদের তথ্য খতিয়ে দেখবেন বিচারকরা।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
BDO of Maynaguri: চূড়ান্ত SIR তালিকায় নেই ময়নাগুড়ির বিডিও! বাদ গিয়েছে ১১ হাজার ৬৯২ জনের নাম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল