TRENDING:

Nadia Holi 2026: বাজারের ভেজালকে বুড়ো আঙুল, নিজের হাতে তৈরি প্রাকৃতিক রঙে দোল খেলবে খুদে পড়ুয়ারা! দেখে আপ্লুত অভিভাবকরা

Last Updated:

Nadia Holi 2026: স্কুলে পড়ুয়াদের দেওয়া হচ্ছে ভেষজ আবির তৈরির প্রশিক্ষণ। সামনেই দোলযাত্রা ও রঙের উৎসব। সেইসময় যাতে পড়ুয়াদের ত্বক ও চোখের ক্ষতি না হয় বা পরিবেশবান্ধব রঙ ব্যবহার করা যায়, তারজন্য প্রাথমিক স্কুলেই এই উদ্যোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: রঙের উৎসবকে সামনে রেখে যখন বাজারে ভেজাল রং ও আবির নিয়ে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে, তখন তারই মধ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়ল নদিয়ার শান্তিপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম বড়জিয়াকুরে। তালপুকুর জি এস এফ পি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ বছর নিজেরাই তৈরি করছে পরিবেশবান্ধব ভেষজ আবির।
advertisement

বিদ্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় পরিবেশপ্রেমী ও বিষমুক্ত খাদ্য বাজারের উদ্যোক্তা শৈলেন চণ্ডীর উদ্যোগেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। দীর্ঘদিন ধরে তিনি গাঁদা ফুল, বিট, অপরাজিতা ফুল ও বিভিন্ন ভেষজ পাতা ব্যবহার করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আবির তৈরি করে আসছেন। সেই অভিজ্ঞতাকেই এবার শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।

advertisement

আরও পড়ুন: দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা চার ভিউ পয়েন্ট, শেষেরটা বয়স থাকতে অবশ্যই একবার ঘুরে আসুন

ছাত্রছাত্রীরা শিখছে, কীভাবে ফুল শুকিয়ে গুঁড়ো করা যায়, কীভাবে প্রাকৃতিক উপাদান থেকে রং বের করে তা নিরাপদভাবে সংরক্ষণ করা যায়। রাসায়নিকমুক্ত এই আবির যেমন ত্বক ও স্বাস্থ্যের জন্য নিরাপদ, তেমনি পরিবেশেরও কোনও ক্ষতি করে না।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, বইয়ের বাইরে এ ধরনের বাস্তবমুখী শিক্ষা শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ায়। ছাত্রছাত্রীদের উৎসাহও চোখে পড়ার মতো। তাদের কথায়, নিজের হাতে তৈরি আবির দিয়েই এবারের দোল উৎসব উদযাপন করবে তারা। ভেজালের ভয় কাটিয়ে প্রাকৃতিক রঙে রাঙাতে বড়জিয়াকুরের এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia Holi 2026: বাজারের ভেজালকে বুড়ো আঙুল, নিজের হাতে তৈরি প্রাকৃতিক রঙে দোল খেলবে খুদে পড়ুয়ারা! দেখে আপ্লুত অভিভাবকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল