TRENDING:

Nadia News: আর কলকাতা নয়, ঘরের কাছেই মিলবে উন্নত চিকিৎসা! ৪০ লক্ষের চিকিৎসা বিপ্লব করিমপুর হাসপাতালে

Last Updated:

Nadia News: স্বাস্থ্য পরিষেবায় বড় সাফল্য নদিয়ার করিমপুরে। বিধায়ক তহবিলের ৪০ লক্ষ টাকা ব্যয়ে করিমপুর হাসপাতালে বসানো হল আধুনিক চিকিৎসার সরঞ্জাম। এখন থেকে কলকাতা যাওয়ার ঝামেলা ছাড়াই মিলবে উন্নত পরিষেবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
করিমপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: উন্নতমানের চিকিৎসা এবার স্থানীয় এলাকাতেই, করিমপুর হাসপাতালে ৪০ লক্ষ টাকা ব্যয়ের অত্যাধুনিক পরিষেবার উদ্বোধন। নদিয়া জেলার করিমপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হল অবশেষে। সাধারণ চিকিৎসার জন্য আর কলকাতা বা শহরতলীতে ছুটতে হবে না—এবার স্থানীয় সরকারি হাসপাতালেই মিলবে আধুনিক পরিষেবা। বিধায়ক তহবিলের প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে করিমপুর গ্রামীণ হাসপাতালে চালু হল অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন, শীতাতপ নিয়ন্ত্রিত অপারেশন থিয়েটার এবং হাসপাতালের সৌন্দর্যায়ন প্রকল্প।
advertisement

এই পরিষেবাগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। বহুদিন ধরেই হাসপাতাল কর্তৃপক্ষ ও এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে উন্নত এক্স-রে মেশিন ও অপারেশন থিয়েটারের দাবি জানানো হচ্ছিল। এরই প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেহট্ট মহকুমা হাসপাতাল-এর সুপার-সহ করিমপুর হাসপাতালের সুপার ও অন্যান্য চিকিৎসকরা।

advertisement

আরও পড়ুন: এবার ডাকটিকিটে জ্বলজ্বল করবে আপনার-আপনার প্রিয়জনের ছবি! ইন্ডিয়া পোস্টের ‘মাই স্ট্যাম্প’ প্রকল্পে চমক, খরচ নামমাত্র

বিধায়ক বিমলেন্দু সিংহ রায় জানান, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের ফলে সাধারণ মানুষ দ্রুত ও উন্নত চিকিৎসা পাবেন। সময় ও অর্থ ব্যয় করে কলকাতা বা অন্যত্র চিকিৎসার জন্য যেতে হবে না।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আর কলকাতা নয়, ঘরের কাছেই মিলবে উন্নত চিকিৎসা! ৪০ লক্ষের চিকিৎসা বিপ্লব করিমপুর হাসপাতালে
আরও দেখুন

স্থানীয় বাসিন্দাদের মতে, এই পদক্ষেপ করিমপুর ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষের জন্য বিশেষ উপকার বয়ে আনবে। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: আর কলকাতা নয়, ঘরের কাছেই মিলবে উন্নত চিকিৎসা! ৪০ লক্ষের চিকিৎসা বিপ্লব করিমপুর হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল