TRENDING:

Nadia News: দিন-রাত লজের আড়ালে রমরমিয়ে চলছিল নোংরামি! হাতেনাতে পাকড়াও, অভিযুক্তকে পুলিশে দিলেন অতিষ্ঠ বাসিন্দারা

Last Updated:

Nadia News: লজের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল নোংরামি। দিন হোক বা রাত, সবসময় এমন কাজে অতিষ্ঠ হয়ে অবশেষে রুখে দাঁড়ালেন বাসিন্দারা। এরপর অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুরের ডাবরেপাড়া প্রান্তিক লজে আবারও নাবালিকা মেয়েদের নিয়ে এসে মধুচক্র চালানোর অভিযোগ এলাকাবাসীর, এদিন হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা । স্থানীয় এলাকাবাসীরা জানাচ্ছেন, এর আগেও একবার এভাবেই হাতেনাতে ধরে দেওয়া হয়েছিল পুলিশের কাছে তবে জামিনের মুক্ত হয়ে এসে আবারও পাড়ার পরিবেশ নষ্ট করে সেই অবৈধ ব্যবসা করছেন অভিযুক্ত লজের মালিক।
এই লজেই চলতো মধুচক্রের আসর
এই লজেই চলতো মধুচক্রের আসর
advertisement

ছোট ছোট ঘর হলেও মাত্র দুই এক ঘণ্টার বিনিময়ে মোটা টাকা পেয়ে থাকে  লজের মালিক আর তাতেই নাবালক নাবালিকাদের আনাগোনা লেগেই থাকে। তা সে দিন হোক কিংবা রাত। একদিকে তোপখানাপাড়া লেন, অন্যদিকে ডাবরে পাড়া নতুনহাট সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি পাড়ার কোনও বদনাম নেই, শুধুমাত্র এই লজ ছাড়া। লজই এখন তাদের কাছে লজ্জার হয়ে দাঁড়িয়েছে।

advertisement

প্রবীণরা এবং মহিলারা জানাচ্ছেন, মাথা নিচু করে চলাচল করতে হয়, শুধু একটি পরিবারের অবৈধ ব্যবসার মুনাফার কারণে। এ বিষয়ে স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বলেও লাভ হয়নি। আজও মীমাংসার জন্য তার ছেলে এসেছিল, পরিস্থিতি বেগতিক দেখে সেও চলে গেছে। তবে এলাকার সকল মানুষজন এবার জোটবদ্ধ হয়েছেন। গণস্বাক্ষরের মধ্য দিয়ে এই লজ সম্পূর্ণভাবে বন্ধের জোড়াল আবেদন করবেন তারা। প্রয়োজন হলে জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন।

advertisement

আরও পড়ুন: কম সময়ে বিপুল আয়! গরমে ব্যাপক চাহিদা, ধান কাটার পর এই চাষে আয়ের নতুন দিশা দেখছেন পুরুলিয়ার চাষিরা

View More

তবে এ প্রসঙ্গে অভিযুক্ত লজের মালিক অবশ্য তার দোষ অস্বীকার করে বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী-স্ত্রী আসেন কাপড় কিনতে। তবে তাদের পরিচয়পত্র কিংবা রেজিস্টার্ড খাতায় নাম লিপিবদ্ধকরণ এবং সম্পর্কের কাগজপত্র কিছুই দেখাতে পারেননি তিনি। লজের সামনের দিকে হইহট্ট গোল চেঁচামেচির মধ্যে দিয়েই পিছন দিয়ে এক নাবালিকাকে পালিয়ে যেতে সহযোগিতা করে অভিযুক্তের মা, আর তখনই উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।  এলাকাবাসীরা এও জানাচ্ছেন মা-বাবা রীতিমতো ছেলের এই মধুচক্রের ব্যবসাতে সহযোগিতা করে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রচারে বেরিয়ে হাঁটছেন মাইলের পর মাইল! ফিট থাকতে কোন জুতো বেছে নেন প্রার্থীরা? জানাচ্ছেন বিশেষজ্ঞ
আরও দেখুন

উত্তেজিত জনতা প্রথমেই শান্তিপুরের এক যুবককে আপত্তিজনক অবস্থায় ধরে লজেরই একটি ঘরে আটকে রেখেছিল। পুলিশ আসার পর তাকেও পুলিশের হাতে তুলে দেয়। উত্তেজিতকর পরিস্থিতির মধ্যে থেকে নাবালক নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ, লজের রেজিস্টার এবং অন্যান্য পরিচয় পত্র সব সঠিক আছে কিনা তা ক্ষতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে এলাকাবাসীরা গণস্বাক্ষর সংগ্রহ করে ওই লজ বন্ধের দাবিতে আবেদনপত্র জমা দিতে চলেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: দিন-রাত লজের আড়ালে রমরমিয়ে চলছিল নোংরামি! হাতেনাতে পাকড়াও, অভিযুক্তকে পুলিশে দিলেন অতিষ্ঠ বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল