TRENDING:

Shoes Selection Tips: প্রচারে বেরিয়ে হাঁটছেন মাইলের পর মাইল! ফিট থাকতে পায়ের আরামে কোন জুতো বেছে নেন প্রার্থীরা? জানাচ্ছেন বিশেষজ্ঞ

Last Updated:
Shoes Selection Tips: পায়ের মাপের চেয়ে একটু বড় জুতো বা স্নিকার্স পরার পরার্মশ দেন চিকিৎসক। চটি জাতীয় জুতো পরলে পায়ে ব্যথা হতে পারে।
advertisement
1/5
প্রচারে বেরিয়ে হাঁটছেন মাইলের পর মাইল! ফিট থাকতে কোন জুতো বেছে নেন প্রার্থীরা? জানাচ্ছেন বিশেষজ্ঞ
*বর্তমানে দিনভর পুরোদমে চলছে প্রচারের কাজ। বিধানসভা ভোটের উত্তেজনার পারদের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদও। প্রায় এক মাসের এই ভোটপর্বে শুধু রাজনৈতিক কৌশল ঠিক করাই নয়, প্রার্থীদের নজর রয়েছে তীব্র গরমে সুস্থ থাকার নানা উপায়ের দিকেও। ভোট প্রচারের একটা বড় অংশ জুড়ে থাকে হাঁটার পর্ব। তাই সুস্থ থাকার সহজপাঠে প্রথমেই নজর দিতে হবে পায়ের দিকে। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*পায়ের মাপের চেয়ে সামান্য বড় হাঁটার বিশেষ জুতো বা স্নিকার্স পরার পরার্মশ দিচ্ছেন চিকিৎসকেরা। চটি জাতীয় জুতো পরলে কোমর বা পায়ের ব্যথায় কাবু হতে পারেন প্রার্থীরা। দিনের শেষে ক্লান্তি দূর করতে স্নান করা এবং ঈষদুষ্ণ জলে পা ডুবিয়ে রাখা উচিত। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত পায়ে হেঁটে বা কখনও গাড়িতে করে ভোটের নির্বাচনী প্রচার করছেন সকলেই ।ডান বাম গেরুয়া সমস্ত রাজনৈতিক দলের সদস্যরা ভোটের নির্বাচনী প্রচারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোটের প্রচারে গিয়ে প্রার্থীরা জানিয়েছেন, আমরা চেষ্টা করি ভাল জুতো পড়ার। ভোটের সময় ভাল কোম্পানি জুতো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীর সুস্থ থাকে, সর্বোপরি পা সুস্থ থাকে। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*চিকিৎসক ডাঃ সৌমিক দাস জানিয়েছেন, ভোট প্রচারের একটা বড় অংশ জুড়ে থাকে হাঁটার পর্ব। তাই সুস্থ থাকার সহজপাঠে প্রথমেই নজর দিতে হবে পায়ের দিকে। পায়ের মাপের চেয়ে সামান্য বড় হাঁটার বিশেষ জুতো বা স্নিকার্স পরার পরার্মশ দিচ্ছেন চিকিৎসকেরা। চটি জাতীয় জুতো পরলে কোমর বা পায়ের ব্যথায় কাবু হতে পারেন প্রার্থীরা। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*দিনের শেষে ক্লান্তি দূর করতে স্নান করা এবং ঈষদুষ্ণ জলে পা ডুবিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা। বয়স্ক প্রার্থীদের ক্ষেত্রে প্রচার চলাকালীন নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। বিশেষত, ডায়াবিটিসের মতো সমস্যা থাকলে, বদলে যাওয়া রুটিন অনুযায়ী ওষুধের ডোজ পরিবর্তন করে নেওয়া জরুরি। প্রচারের চাপ যতই থাক, ওষুধ খেতে ভুল না হয়, সতর্ক করছেন চিকিৎসকেরা। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Shoes Selection Tips: প্রচারে বেরিয়ে হাঁটছেন মাইলের পর মাইল! ফিট থাকতে পায়ের আরামে কোন জুতো বেছে নেন প্রার্থীরা? জানাচ্ছেন বিশেষজ্ঞ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল