TRENDING:

Murshidabad News: সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ! রাতে কলাবাগান থেকে উদ্ধার প্রতিবন্ধী মহিলার অর্ধনগ্ন দেহ, আঁতকে ওঠা দৃশ্য, হরিহরপাড়ায় চাঞ্চল্য

Last Updated:

Murshidabad News: মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার কলাবাগান থেকে এক প্রতিবন্ধী মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। রাতেই উদ্ধার অর্ধনগ্ন দেহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: কলাবাগান থেকে এক মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার স্বরূপপুর সাহাজিপাড়া এলাকায়। কলাবাগান থেকে এক প্রতিবন্ধী মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কলাবাগান থেকে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার
কলাবাগান থেকে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার
advertisement

মৃত মহিলার নাম তনুজা খাতুন (৪০)।

আরও পড়ুনঃ চোর অপবাদে নাবালককে বেধড়ক মারধর, হেনস্থা! চরম অমানবিক ঘটনার সাক্ষী কুলতলি, থানায় অভিযোগ দায়ের পরিবারের

পরিবার সূত্রে জানা যায়, তিনি একজন প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ বাড়ি থেকে পাশের এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তনুজা।

advertisement

পরিবার ও স্থানীয়রা কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর বাড়ি থেকে কিছুটা দূরে একটি কলাবাগানে অর্ধনগ্ন অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের দাবি, একটি কলাগাছের সঙ্গে প্লাস্টিকের দড়ি দিয়ে টাঙানো অবস্থায় ছিল দেহটি। এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন এলাকার লোকজন।

আরও পড়ুনঃ জেলার স্বাস্থ্য ব্যবস্তায় যুগান্তকারী সূচনা! একসঙ্গে ৮টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন কৃষ্ণনগরে, মিলবে আউটডোর ক্লিনিক থেকে কাউন্সিলিং পরিষেবা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জমিজট কাটিয়ে এবার পর্যটন কেন্দ্র, তারাশঙ্করের 'হাঁসুলি বাঁকে' কোটি কোটি টাকা বিনিয়োগ প্রশাসনের
আরও দেখুন

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার মানুষের দাবি, দ্রুত দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তির ব্যবস্থা করা হোক। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্বরূপপুর সাহাজিপাড়া এলাকায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ! রাতে কলাবাগান থেকে উদ্ধার প্রতিবন্ধী মহিলার অর্ধনগ্ন দেহ, আঁতকে ওঠা দৃশ্য, হরিহরপাড়ায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল