TRENDING:

Murshidabad News: গভীর রাতে পুলিশের হানা, লালগোলায় যা মিলল, শিউরে উঠল সকলে! কী মিলল জানেন?

Last Updated:

Murshidabad News: আটকের পর তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে মোট ২৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফরহাদ হোসেন, লালবাগ: গভীর রাতে বিশেষ অভিযান, লালগোলায় ২৮৫ গ্রাম হেরোইনসহ দুই পাচারকারী গ্রেফতার। গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল লালগোলা থানা পুলিশ। শনিবার গভীর রাতে লালগোলা থানার অন্তর্গত ভগবানপুর টিকরপাড়া রিভার পাম্প সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ টিম রাস্তার উপর একটি বাইকসহ দুইজন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে।
লালগোলায় ভয়াবহ ঘটনা (প্রতীকী চিত্র)
লালগোলায় ভয়াবহ ঘটনা (প্রতীকী চিত্র)
advertisement

আটকের পর তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে মোট ২৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা লালগোলা থানার অন্তর্গত নলডহরি গ্রামের বাসিন্দা শফিকুল (পিতা: জারদিস)-এর কাছে হেরোইন সরবরাহের উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিল।

প্রাপ্ত আলামত ও তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের নেটওয়ার্ক ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তদন্ত আরও জোরদার করা হচ্ছে। তদন্তের স্বার্থে ধৃতদের ০৮ (আট) দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মোবাইল নয়, বই হল প্রকৃত বন্ধু! যুব সমাজকে বইমুখী করতে জঙ্গিপুরে বিরাট আয়োজন
আরও দেখুন

এদিকে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানা বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মথুরা মল্লিক পাড়ায় আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেফতার এক। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক এলাকায় সমাজ বিরোধী দুষ্কৃতী কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল। একাধিক থানার পুলিশের খাতায় লিখিত অভিযোগ ছিল রাকেশের বিরুদ্ধে কেনই বা আজ ভোররাতে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র সহ ঘুরে বেড়াচ্ছিল তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। ভোর রাতে গোপন সূত্রে খবর আসে হাড়োয়া থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের কাছে খবর গেলে এক দল পুলিশ দিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে তাকে আজ বসিরহাট মহাকুম আদালতে তোলা হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: গভীর রাতে পুলিশের হানা, লালগোলায় যা মিলল, শিউরে উঠল সকলে! কী মিলল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল