জানা গিয়েছে, কান্দি থানার অন্তর্গত পাতেন্ডা গ্রামের বাসিন্দা নাইস সেখ সহ তিন বন্ধু মিলে রণগ্রাম ব্রিজের কাছে এসেছিল। একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক নাইস সেখের। ঘটনায় আহত হন সাহির সেখ ও আকাশ সেখ। আহত অবস্থায় দু’জনকে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
advertisement
অন্যদিকে, ভরতপুর থানার অন্তর্গত মাসুন্দি গ্রামে সোমবার বিকেলে সাইকেল চালাতে গিয়ে ঘটেছে বিপত্তি। সাইকেল চালাতে গিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ১৩ বছরের কিশোর শাহিন সেখ। তড়িঘড়ি প্রথমে ভরতপুর ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাথায় হেলমেট না থাকার কারণেই এই দুর্ঘটনাটি হয়েছে। মোটর বাইকে ওই তিন যুবক ঘুরতে গিয়েছিলেন। আর মাথায় হেলমেট না থাকার কারণেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে চালকের। দুর্ঘটনায় দু’জনের মৃত্যুতে কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে।






