TRENDING:

HS Exam 2026: বন্ধুর বাইকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই সব শেষ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Last Updated:

Murshidabad HS Exam 2026: বন্ধুর বাইকে চেপে পরীক্ষা দিতে যাওয়ার পথ দুর্ঘটনার শিকর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অবস্থার অবনতির কারণে নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতায়। কিন্তু রাস্তাতেই প্রাণ হারিয়েছে ওই পড়ুয়া। এলাকায় শোকের ছায়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: আর দেওয়া হল না উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মুর্শিদাবাদ জেলার কান্দিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। পুলিশ জানিয়েছে মৃতের নাম ইসমাইল সেখ (১৮)। জানা গিয়েছে, কান্দি বহরমপুর রাজ্যে সড়কের উপর বন্ধুর সঙ্গে বাইকে চেপে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হন ইসমাইল সেখ (১৮)।
পথ দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যুতে শোকের পরিবেশ
পথ দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যুতে শোকের পরিবেশ
advertisement

বাড়ি কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামে। গুরুতর আহত অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে কলকাতার চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হলে রাস্তায় ওই ছাত্রের মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কান্দি হিজল উচ্চ বিদ্যালয় থেকে এবছর কলা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন।

advertisement

আরও পড়ুন: জয়নগরের অলিগলিতেও অটোর দাদাগিরি, ঠেলাঠেলিতে নাজেহাল সাধারণ মানুষ! কালঘাম ছুটছে অন্য চালকদের

পরীক্ষা কেন্দ্র ছিল গোকর্ণ উচ্চ বালিকা বিদ্যালয়। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাঁর মৃত্যু হয়। হিজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানিয়েছেন, পরীক্ষা দিতে বন্ধুর বাইকে চেপে যাচ্ছিলেন। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর  ১০০ মিটার দূরে অপর এক বাইক আরোহী তাঁকে ধাক্কা মারে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে বাংলার কুটির শিল্প! সামান্য অর্ডার থেকে নামমাত্র আয়
আরও দেখুন

তখনই ইসমাইল সেখ নামের ওই পরীক্ষার্থী বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তারপরেই বহরমপুরে ও পরে কলকাতা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় বাইক চালক সোহেল সেখ অল্পবিস্তর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
HS Exam 2026: বন্ধুর বাইকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই সব শেষ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল