SIR in West Bengal: এসআইআর বিতর্কে স্বস্তির বার্তা! বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে বড় উদ্যোগ প্রশাসনের
- Reported by:Jiam Momin
- Published by:Raima Chakraborty
Last Updated:
SIR in West Bengal: এই পরিস্থিতিতে ভোটারদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্র, পঞ্চায়েত অফিস কিংবা অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। বিশদে জানুন...
advertisement
1/5

এসআইআরকে ঘিরে রাজ্যজুড়ে যখন বিক্ষোভ ও উত্তেজনার পারদ চড়ছে, ঠিক সেই সময়ই বাদ পড়া ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ আশ্বাস দিল জেলা প্রশাসন। মালদহ জেলার ইংরেজবাজার ব্লকের সাতটারি এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান, এমনকী নির্বাচন আধিকারিকদের ঘিরেও প্রতিবাদ চলে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন জেলা প্রশাসনের আধিকারিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ। তিনি জানান, "অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একই পরিবারের কারও নাম তালিকায় থাকলেও অন্য কারও নাম বাদ পড়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রয়োজনীয় নথির ঘাটতি বা তথ্যগত ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
"এই পরিস্থিতিতে ভোটারদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা ফর্ম ৬ পূরণ করে পুনরায় নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন। বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে দ্রুত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া বাংলা সহায়তা কেন্দ্র, পঞ্চায়েত অফিস কিংবা অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
পাশাপাশি তিনি আরও জানান, "ট্রাইবুনালে আবেদনের নির্ধারিত ১৫ দিনের সময়সীমা বাড়ানোর জন্য উচ্চপর্যায়ে চিঠি পাঠানো হবে। এবং কোন কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তা স্পষ্টভাবে জানানো হবে সংশ্লিষ্ট ভোটারদের।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
প্রশাসনের এই পদক্ষেপে অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে বিক্ষোভ আরও বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই একই ধরনের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ভোটার তালিকায় নাম থাকা গণতান্ত্রিক অধিকারের অন্যতম ভিত্তি। তাই প্রশাসনের এই উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
SIR in West Bengal: এসআইআর বিতর্কে স্বস্তির বার্তা! বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে বড় উদ্যোগ প্রশাসনের