TRENDING:

Murshidabad Tourism: পর্যটকদের জন্য সুখবর! কিরীটেশ্বরী মন্দির যাওয়া আরও সহজ! গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের বড় উদ্যোগ

Last Updated:

Murshidabad Tourism: মুর্শিদাবাদের নবগ্রামের কীরিটেশ্বরী মন্দির যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষায় জল জমে তৈরি হওয়া সমস্যার স্থায়ী সমাধানে উন্নত মানের ব্লক বসিয়ে রাস্তা তৈরি করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবগ্রাম, তন্ময় মন্ডল: পর্যটন মানচিত্রে নবগ্রামের কীরিটেশ্বরী মন্দির যাওয়া আরও সহজ। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড় উদ্যোগ।
advertisement

লোকাল ১৮ বাংলাতে কয়েক মাস আগেই তুলে ধরা হয় কীরিটেশ্বরী মন্দির যাওয়ার অন্যতম রাস্তা আজকে বেহাল অবস্থায় পারিনত রয়েছে। দেশের সেরা পর্যটন গ্রাম কীরিটেশ্বরী। বহু পর্যটক ছুটে আসেন দেবীর সতী পীঠে। কিন্তু যাওয়ার অন্যতম সড়ক আজকে বিপদজনক। পলসণ্ডা মোড় থেকে লালবাগ সদরঘাট পর্যন্ত এবং পলসণ্ডা মোড় থেকে নবগ্রামমুখী রাস্তার সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। সম্প্রতি এলাকায় রাস্তা পরিদর্শনে এসে এমনটাই জানালেন স্থানীয় বিধায়ক কানাই চন্দ্র মন্ডল।

advertisement

আরও পড়ুন: অরিজিতের জেলায় জন্ম আরও এক প্রখ্যাত গায়িকা! সকলেই চেনে, নামটা বলুন তো

পলসণ্ডা মোড়, নারায়নপুর, বাথান এলাকা, সীমানা পাড়া, নারকেল বাগান থেকে লালবাগ পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। বিধায়ক জানান, বর্ষাকালে রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে বড় বড় খানাখন্দ তৈরি হচ্ছে। বহুবার পিচ ঢেলে মেরামতির চেষ্টা করা হলেও তা দীর্ঘদিন টিকছে না। তাই এবার স্থায়ী সমাধানের জন্য বেশ কয়েকটি সমস্যাপ্রবণ এলাকায় উন্নত মানের পেপার ব্লক বসিয়ে রাস্তা তৈরি করা হবে।

advertisement

View More

তিনি আরও বলেন, যেখানে বর্ষার সময় বেশি জল দাঁড়িয়ে থাকে সেই নির্দিষ্ট জায়গাগুলোকেই চিহ্নিত করে কয়েক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করা হবে। এতে করে বর্ষাকালেও রাস্তা ব্যবহার করতে আর বড় সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: বড়দের বোঝাতে আসরে ছোটরা! মুর্শিদাবাদে সচেতনতার আলো জ্বালাল খুদে পড়ুয়ারা, নাটিকা-শপথ-পদযাত্রায় সামাজিক বার্তা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পর্যটকদের জন্য সুখবর! কীরিটেশ্বরী মন্দির যাওয়া আরও সহজ! তৈরি হচ্ছে নতুন সড়ক 
আরও দেখুন

এই ব্যস্ততম পলসণ্ডা মোড়–লালবাগ রাস্তার কাজ শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। কারণ এই সড়কের উপর দিয়েই কীরিটেশ্বরী মন্দির যেতে হয়। ফলে এই সড়ক ধরেই পোঁছে যাওয়া যাবে কীরিটেশ্বরী মন্দির হয়ে হাজারদুয়ারি পর্যন্ত।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Murshidabad Tourism: পর্যটকদের জন্য সুখবর! কিরীটেশ্বরী মন্দির যাওয়া আরও সহজ! গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের বড় উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল