পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম জাহাঙ্গীর শেখ। বয়স ৩০-৩৫। পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলার তারানগর এলাকায়। জানা গিয়েছে, এদিন তারানগর থেকে বাইক চালিয়ে রঘুনাথগঞ্জের তেঘড়ি এলাকায় নিজের শ্বশুরবাড়ি আসছিলেন জাহাঙ্গীর শেখ। মাঝ রাস্তায় বড় লরির সঙ্গে ধাক্কা লাগে তার বাইকের।
advertisement
ধাক্কার তীব্রতায় বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন জাহাঙ্গীর। তাকে গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি যুবককে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয় না। মারা যান জাহাঙ্গীর।
আরও পড়ুনঃ চা বাগানে ঘাপটি মেরেছিল লেপার্ড! ঝাঁপিয়ে পড়ল ‘শিকারের’ উপর, গুরুতরভাবে জখম চা শ্রমিক
শ্বশুরবাড়ি যাওয়ার পথে যুবকের এমন নৃশংস পরিণতি কল্পনা করতে পারেনি কেউ। শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Feb 11, 2026 9:38 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: শ্বশুরবাড়ি যাওয়ার পথে যমে টানল জামাইকে! লরির ধাক্কায় শেষ তরতাজা যুবক, রঘুনাথগঞ্জে চাঞ্চল্য
