আমুল দুধ দিয়ে হাতে ঘুরিয়ে তৈরি করা হচ্ছে এক আইসক্রিম। যার নাম দেওয়া হয়েছে রাবরি কুলফি। মুর্শিদাবাদ জেলার কান্দিতে মেলায় দেখা গেল অভিনব এই আইসক্রিম। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে আগত ব্যবসায়ীরা এই আইসক্রিম তৈরি করে বিক্রি করছেন। দৈনিক ৫০০ টাকার কাছাকাছি বিক্রি হয় বলে দাবি ক্রেতাদের।
advertisement
আইসক্রিম যা কথ্য বাংলাতে কুলফি নামেও পরিচিত, এক প্রকারের ডেজার্ট। যা বরফ ও চিনি এবং প্রধানত দুধের সমন্বয়ে তৈরি করা হয়। তবে বিক্রেতাদের কথায়, এই আইক্রিমের স্বাদ মূলত কুলফির মতো। মেলা হিসেবে আট থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এটা রাবরি কুলফি হিসেবে পরিচিত। এই কুলপি তৈরিতে চকো চিপস, চকো রাইস উপকরণ লাগে। ৩০ টাকা প্রতি প্লেট হিসেবে বিক্রি করা হয়ে থাকে এই ঝুড়ি আইসক্রিম বা লাইভ আইসক্রিম। যদিও আইসক্রিম খেতে আসা ক্রেতাদের কথায়, মুখরোচক লোভনীয় এই বাবরি কুলফি আইসক্রিম স্বাদে অতুলনীয়।





