TRENDING:

Murshidabad News: ভেসেলে গাড়ি তুলতে গিয়ে গঙ্গায় পড়ল 'দানব' চারচাকা, আহত চালক

Last Updated:

Murshidabad News: বৃহস্পতিবার একটি গাড়ি ‘ভেসেলে’-এ (ছোট ফেরি) তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা গঙ্গায় পড়ে যায়। ঘটনায় গাড়ির চালক আহত হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের লালবাগ সদরঘাটে ফের চারচাকা গাড়ি নদীতে পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার একটি গাড়ি ‘ভেসেলে’-এ (ছোট ফেরি) তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা গঙ্গায় পড়ে যায়। ঘটনায় গাড়ির চালক আহত হন। স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে তাকে নদী থেকে তুলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়শই ঝুঁকির মধ্যে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। কয়েক বছর আগেও একই ঘাটে চারচাকা গাড়ি নদীতে পড়ে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর বড় ভেসেল ও ছোট লঞ্চ চালুর ব্যবস্থা করা হলেও বর্তমানে বড় ভেসেল সরিয়ে নেওয়ায় ছোট একটি ভেসেলেই গাড়ি, স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রীদের একসঙ্গে যাতায়াত করতে হচ্ছে।

advertisement

আরও পড়ুন-হোলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চরম ভয়ঙ্কর…! চাকরিতে বাধা, বিপুল আর্থিক ক্ষতি, ৩ রাশির মারাত্মক বিপদ, আপনার কপালে কী?

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ‘একটি ছোট ভেসেলে একসঙ্গে মানুষ আর গাড়ি তোলা অত্যন্ত বিপজ্জনক। ঘাটে নেই পর্যাপ্ত র‌্যাম্প, নেই সুরক্ষা রেলিং বা নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রশাসনের নজরদারি জরুরি। ঘটনার পর ঘাটের কর্মী ও স্থানীয়রা মিলে গাড়িটি নদী থেকে তোলার চেষ্টা চালান। তবে প্রশ্ন উঠছে, আগের দুর্ঘটনার পরও কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হল না?

advertisement

View More

আরও পড়ুন-বিরাট সুখবর! নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে আর দিতে হবে না লাইন! কারা পাবেন বিশেষ সুবিধা? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

ঘাটে বড় ফেরি পুনরায় চালু করা এবং যাত্রী ও গাড়ির জন্য আলাদা পারাপারের ব্যবস্থা করার দাবি উঠেছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে এলাকাবাসীর একটাই দাবি—আর কোনও প্রাণহানি নয়, অবিলম্বে নিরাপত্তা জোরদার করা হোক।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভেসেলে গাড়ি তুলতে গিয়ে গঙ্গায় পড়ল 'দানব' চারচাকা, আহত চালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল