স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন হরিহরপাড়া গজনিপুর থেকে ট্রাক্টরে করে লালবালি নিয়ে নওদার দিকে যাচ্ছিলেন চালক সেলিম। মামুদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া পুলিশ।
advertisement
স্থানীয়দের সহযোগিতায় এবং হরিহরপাড়া থানার পুলিশ ট্রাক্টর চালককে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসাকেরা চালককে মৃত বলে ঘোষণা করে।
সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Feb 10, 2026 2:26 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি! হরিহরপাড়ায় বালি ভর্তি ট্রাক্টর উল্টে মৃত্যু চালকের
