স্থানীয় সূত্রে জানা যায়, একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পিকআপ ভ্যানের। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে পিকআপ ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাত গুরুতর জখম হন পিকআপ ভ্যান চালক। তাকে উদ্ধার করার চেষ্টা করেন স্থানীয় মানুষজন।
advertisement
তবে ততক্ষণে সব শেষ। ঘটনাস্থলেই মারা গিয়েছেন আহত চালক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘী থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি সরানোর কাজ শুরু করে।
advertisement
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ১২ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই দেহের ময়নাতদন্ত হবে।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Mar 14, 2026 12:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! দানব লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, মৃত চালক, রঘুনাথগঞ্জে চাঞ্চল্য
