বোলপুরের লায়েক বাজারের বাসিন্দা মিনা অনেক চেষ্টা করেও পড়াশোনা শেষ করতে পারেননি। প্রায় ১৭ বছর আগে বীরভূমের হাটসেরান্দি গ্রামের বাসিন্দা নোটন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের এক মেয়ে ও এক ছেলে। কয়েকদিন আগেই মেয়ের বিয়ে হয়েছে। ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। বোলপুরের ত্রিশুলাপট্টি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকে তাঁরা। মিনার স্বামী নোটন প্রত্যেকদিন বোলপুর শহরের বিভিন্ন দোকানে নিত্য পুজো করেন। সংসারের হাল ধরতে মিনা বোলপুর শহরের বিভিন্ন জায়গায় লটারি বিক্রি করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে ২৫০-৩০০ টাকা রোজগার হয়। মিনার কথায়, ছেলেকে মানুষের মতো মানুষ করতে দিনরাত এক করে খেটে চলেছি।
advertisement
Location :
Birbhum,West Bengal
First Published :
Mar 09, 2026 2:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mother's Struggle: অভাব তাঁর নিত্যসঙ্গী, তবু ছেলের স্বপ্ন পূরণ করতে দিনরাত এক করে খেটে চলেছেন মা
