TRENDING:

SIR নিয়ে লিখলেন ২৬টি কবিতা, বইমেলায় কবিতার বইপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

SIR নিয়ে পথে নেমে আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রোজ রাজনৈতিক আক্রমণ শানাচ্ছেন বিজেপির বিরুদ্ধে। এই আবহেই এবার বইমেলায় প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বই SIR নিয়ে। বইয়ের নাম দেওয়া হয়েছে, ‘স্যার, ২৬-এ ২৬’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: SIR নিয়ে পথে নেমে আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রোজ রাজনৈতিক আক্রমণ শানাচ্ছেন বিজেপির বিরুদ্ধে। এই আবহেই এবার বইমেলায় প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বই SIR নিয়ে। বইয়ের নাম দেওয়া হয়েছে, ‘স্যার, ২৬-এ ২৬’।
News18
News18
advertisement

SIR-এর কারণে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে এই বই। বইয়ের মুখবন্ধতে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। বইয়ের ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, ‘‘….বঙ্গবাসীর জীবন তছনছ করে দিয়েছে বললেও কম বলা হয় ৷ একটা মহল থেকে ক্রমাগত ভয় দেখানো চলছে সাধারণ মানুষকে। ফলে আতঙ্ক আর মৃত্যুমিছিল।’’ এই বইয়ে মোট ২৬টি কবিতা রয়েছে। যেগুলির নাম দেওয়া হয়েছে আতঙ্ক, লজ্জা, কুম্ভীরাশ্রু, ভাষার শিকার, লাশঘর, বিচার, বিদ্বেষ, লড়াই, শুধু ওরা থাকবে-ইত্যাদি ইত্যাদি।  লেখক মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভূমিকায় উল্লেখ করেছেন, ‘‘দু বছরের কাজ, দু’মাসে করতে হুকুম জারি করেছেন দিল্লির জমিদারেরা। সব দেখেশুনে প্রতিবাদে জ্বলে উঠেছি ৷ যত দূর যেতে হয় যাব। তবু মেনে নেব না এই অত্যাচার।’’

advertisement

আরও পড়ুন– কড়া ঠান্ডা নেই শেষ জানুয়ারির শেষ সপ্তাহে, রবি ও সোমবার ফের বাড়বে তাপমাত্রা

SIR নিয়ে এই বইয়ের মাধ্যমেও জোরদার রাজনৈতিক আক্রমণে বিজেপির বিরুদ্ধে নামছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বই প্রকাশ অনুষ্ঠানে বলেন, ‘‘SIR এর হ্যারাসমেন্ট চলছে। ২৬ এ ২৬ কবিতার বই প্রকাশিত হয়েছে। SIR এর কবিতা হিসাবে বেরোচ্ছে এই বই।’’

advertisement

আরও পড়ুন– ৪১ বছরের পুরনো গান এখনও ব্লকবাস্টার ! নাচতে নাচতে নায়িকা রাতারাতি তারকা হয়ে যান, নায়কের ভাগ্য যদিও বসে যায়

প্রায় প্রতিদিন SIR ইস্যুতে লাগাতার রাজনৈতিক আক্রমণ শুরু করেছে তৃণমূল। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী, জ্ঞানেশ কুমারকে বারবার চিঠি লিখে তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় কোথায় অসুবিধা হচ্ছে কমিশনের আচরণে সেটাও উল্লেখ করেছেন। এই আবহের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বই রাজনৈতিক মহলের নজর কেড়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালনের মঞ্চ থেকেও আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এত মানুষ মারা যাচ্ছে, এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। কেন মামলা হবে না?’’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR নিয়ে লিখলেন ২৬টি কবিতা, বইমেলায় কবিতার বইপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল