TRENDING:

Mamata Banerjee: 'আমি একাই ১০০', পাণ্ডবেশ্বরের সভা থেকে মমতার দাবি, 'যাঁদের নাম বাদ পড়ছে, তাঁদের জন্য আইনজীবী দেব আমরা'

Last Updated:

পাণ্ডবেশ্বরের জনসভায় মমতার হুঙ্কার, “যতই কর হামলা, আবার তৃণমূলই জিতবে বাংলা।” সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, '' যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যেন ট্রাইবুনালে আবেদন করতে পারে। তৃণমূল বিনা পয়সায় তাঁদের আইনজীবী দেবে''

advertisement
বর্ধমান: উত্তরবঙ্গ সেরে দক্ষিণবঙ্গে জোর প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! শুক্রবার পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে স্থানীয় লাউদোহা মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনতার উদ্দেশে তাঁর বার্তা, ”আমাদের সংগঠকদের বলব, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দরখাস্ত নিন, দরখাস্তগুলো ট্রাইবুনালে জমা দেওয়ার ব্যবস্থা করুন। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যেন ট্রাইবুনালে আবেদন করতে পারে। তৃণমূল বিনা পয়সায় তাঁদের আইনজীবী দেবে। ”
শুক্রবার পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে স্থানীয় লাউদোহা মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শুক্রবার পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে স্থানীয় লাউদোহা মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

এদিনের জনসভা থেকে সাধারণ মানুষকে আস্বস্ত করে তৃণমূলনেত্রী বলেন,” তৃণমূল সরকার থাকাকালীন কাউকে এনআরসি আর ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। আমি যদি যোদ্ধা হই, আপনারা হলেন আমার সহযোদ্ধা। যতদিন বেঁচে থাকব মানুষের ভালোবাসায় থাকব। সব বদলে দিয়ে, বিজেপি উকুন বাছছে!” তৃণমূলের নির্বাচনী স্লোগান, ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’-র প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, “যতই করো হামলা, আবার তৃণমূলই জিতবে বাংলা।” একই সঙ্গে বিজেপিকে তোপ দেগে তাঁর কটাক্ষ, “কিচ্ছু করার নেই, তোমরা বসে উকুন বাছো।”

advertisement

আরও পড়ুন:’তোমরা বসে উকুন বাছো’ বিজেপি-কে তোপ দেগে মমতার হুঙ্কার,’ যতই কর হামলা, আবার তৃণমূলই জিতবে বাংলা’

বিজেপির বিরুদ্ধে মা-বোনেদের রুখে দাঁড়ানোর আর্জি মমতার। তাঁর ভাষায়, ” নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হলে, এই ভোট অন্য ভোটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা SIR মানিনি। আমরা কোর্ট থেকে রোড, সব জায়গায় লড়াই করেছি। সব আধিকারিকদের বদলে দিয়েছে। এত ভয় পায়? সৌজন্যের খাতিরেও আমার সঙ্গে কথা বলল না! আমি প্রতিহিংসাপরায়ণ নই। তবে আমি মনে রাখব। তুমি রাষ্ট্রপতি শাসন করলেও জেনে রাখো, আমি একাই ১০০।”

advertisement

আরও পড়ুন:’আবার নাকি লকডাউনের কথা ভাবছে’, ভোটের আগে বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
অষ্টমীর মেলায় আচমকা দেখা বিশাল-বীরেন্দ্রর, তারপর যা করলেন বিজেপি-তৃণমূল প্রার্থী! নজির তৈরি এলাকায়
আরও দেখুন

ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের জোগানে ঘাটতির প্রসঙ্গ টেনে মমতার অভিযোগ, ‘আবার লকডাউনের পরিকল্পনা করছে। তবে ওটা করে মানুষের হাতে তালা লাগাতে পারবে না। কেউ কেউ বলছিলেন, আবার নাকি লকডাউনের কথা ভাবছে, যাতে লোকে বেরোতে না পারে। ইতিহাসের পুনরাবৃত্তি হয়। কোভিডের সময় তো ছিল। ২০২১ সালে। তখন যদি ভোট করতে পারি, এখন যতই লকডাউন কর, মানুষের মুখে হাতে তালা-চাবি লাগাতে পারবে না। ওটা মানুষের নিজস্ব অধিকার।’

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: 'আমি একাই ১০০', পাণ্ডবেশ্বরের সভা থেকে মমতার দাবি, 'যাঁদের নাম বাদ পড়ছে, তাঁদের জন্য আইনজীবী দেব আমরা'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল