TRENDING:

Cooch Behar News: রং নম্বর থেকে ভালবাসা! বিয়ের দাবিতে সন্তান নিয়ে নাবালকের বাড়িতে বিবাহিত মহিলা, ছুটে এল পুলিশ

Last Updated:

Cooch Behar News: রং নম্বর থেকে নাবালকের সঙ্গে সম্পর্কের সূত্রপাত হয়েছিল। এবার বিয়ের দাবিতে তাঁর বাড়িতে হাজির হলেন বিবাহিত মহিলা। ঘটনার জেরে ওই কিশোরের বাড়ির সামনে ভিড় জমে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুচলিবাড়ি, কোচবিহারঃ রং নম্বর থেকে সম্পর্কের সূত্রপাত। বিয়ের দাবিতে সন্তানকে নিয়ে ১৭ বছরের কিশোরের বাড়িতে হাজির বিবাহিত মহিলা। কোচবিহারের কুচলিবাড়িতে ঘটনাটি ঘটেছে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই সম্পর্ক ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় | প্রতীকী ছবি
এই সম্পর্ক ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় | প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে, মহিলার নাম লাভলি সরকার। তাঁর বাপের বাড়ি মেখলিগঞ্জ শহর সংলগ্ন এলাকায়। বিয়ে হয়েছিল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। তবে বৈবাহিক জীবনে সন্তুষ্টি ছিল না। এরপর একটি রং নম্বরের মাধ্যমে কুচলিবাড়ির ১৭ বছরের কিশোরের সঙ্গে তাঁর আলাপ হয়।

আরও পড়ুনঃ জেলার ভোটকর্মীদের থাকা-খাওয়ার চিন্তা অতীত! খাবার জোগাবে স্বনির্ভর গোষ্ঠী মহিলারা, মিলবে থাকার জিনিসও

advertisement

নাবালকের দাবি, বিগত প্রায় ৬ মাস ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। এর মধ্যে একবার ময়নাগুড়িতে দু’জনের দেখা হয়। গত সোমবার চ্যাংড়াবান্দার একটি মন্দিরে তাঁরা বিয়েও করেন বলে দাবি দু’জনের।

এরপর বুধবার রাতে ৬ বছরের সন্তানকে নিয়ে কুচলিবাড়ির কিশোরের বাড়িতে হাজির হন ওই মহিলা। সেই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুচলিবাড়ি থানার পুলিশ। তাঁরা ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয় 
আরও দেখুন

মহিলা স্পষ্ট জানান, তিনি ওই নাবালককে বিয়ে করে সংসার করতে চান। জানা গিয়েছে, আধার কার্ডে ওই মহিলার বয়স লেখা ২১ বছর। তবে স্থানীয়দের একাংশের দাবি, তাঁর বয়স আরও বেশি বলে মনে হচ্ছে। নজিরবিহীন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলের পরিবেশ ও চাঞ্চল্য তৈরি হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: রং নম্বর থেকে ভালবাসা! বিয়ের দাবিতে সন্তান নিয়ে নাবালকের বাড়িতে বিবাহিত মহিলা, ছুটে এল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল