TRENDING:

Mamata Banerjee: 'আমরা কোর্টে জিতি, ভোটেও জিতি!' বিধানসভায় আত্মবিশ্বাসী মমতা জানিয়ে দিলেন, আগামী ভোটে বিজেপির আসন কত হবে!

Last Updated:

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় সংযোজন, ''সুস্থ থাকুন। অনেক সিট হারাবেন মনে রাখুন। রাজ্যপাল যা বলেছেন, অতীব সত্য কথা।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধানসভায় রাজ্যপালের বক্তৃতার পর নিজের বক্তব্য রাখতে উঠে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রসঙ্গে তিনি বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি বলেন, ”মনে রাখবেন এর নাম বাংলা। যতই চক্রান্ত করুন। এজেন্সি লাগান। বাংলার মানুষ আপনাদের ঘৃণা করে।”
বিধানসভায় আত্মবিশ্বাসী মমতা
বিধানসভায় আত্মবিশ্বাসী মমতা
advertisement

এখানেই শেষ নয়, মমতার সংযোজন, ”সুস্থ থাকুন। অনেক সিট হারাবেন মনে রাখুন। রাজ্যপাল যা বলেছেন, অতীব সত্য কথা। আমরা কেন্দ্রীয় সরকারের মতো রাজ্যপালের ভাষণ মন্ত্রিসভায় পাশ করাই। আমি কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। জেনে রাখুন। আমরা কোর্টে জিতি, ভোটেও জিতি।”

আরও পড়ুন: এবার থেকে কি বছরে দু’বার করে ডিএ পাবেন সরকারি কর্মীরা? স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট! কী জানাল জানেন?

advertisement

আগামী ভোটে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ ইস্যু। তা নিয়েও এদিন একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ”অনুপ্রবেশকারী শব্দটি কোথা থেকে এসেছে? যাদের ১৮ বছর বয়স, তারা ভোটেধিকার পাবেন না? আপনারা বলছেন ৭০ পার্সেন্ট বেড়েছে। ম্যাজিশিয়ান নাকি? কী করে এই তথ্য পেল, জানি না। বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে অন্যান্য রাজ্যে, তখন আপনারা কোথায় ছিলেন? এখন এসআইআর চলছে, মানুষের পাশে থাকতে হয়। আপনারা বড় বড় কথা বলছেন বর্ডার নিয়ে। আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আগে বাইরে থেকে কেউ আসলে কাস্টমস, অ্যাভিয়েশন, তারা তাদের ডিটেলসটা পুলিশকে শেয়ার করত, আমরা ব্যবস্থা নিতাম। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার বলেছি। তবুও দেয়নি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের মুঠোয় চাকরি, তবুও...! চার দেওয়ালের বন্দিদশা কাটাতে যুবকের ভরসা সাইকেল
আরও দেখুন

মুখ্যমন্ত্রীর কথায়, ”বাংলা যা পারে, অন্য কেউ পারে না। টাকা কোথায়? টাকা কি উড়ে গেল? আমাদের টাকায় আমরা বন্যা নিয়ন্ত্রণের কাজ করেছি। বারবার টাকা চেয়ে গলা শুকিয়ে গেছে। আমাদের কথা শোনেননি। ১৫০০ কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানে দিয়েছি। জিএসটি-র টাকা আমরা পাই। আপনারা আমাদের টাকা দেন না।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: 'আমরা কোর্টে জিতি, ভোটেও জিতি!' বিধানসভায় আত্মবিশ্বাসী মমতা জানিয়ে দিলেন, আগামী ভোটে বিজেপির আসন কত হবে!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল