TRENDING:

North Bengal Weather Today: দোলের আগে বৃষ্টির ভ্রূকুটি! আজ কোন জেলায় কী পরিস্থিতি, উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন

Last Updated:
North Bengal Weather Today: শীত কাটিয়ে বসন্ত শুরু হয়ে গেলেও উত্তরবঙ্গের ঠান্ডার ইনিংস এখনও শেষ হয়নি। এর মধ্যেই আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের আবহাওয়ার খবর জেনে নেওয়া যাক।
advertisement
1/6
দোলের আগে বৃষ্টির ভ্রূকুটি! আজ উত্তরবঙ্গের কোন জেলায় কেমন আবহাওয়া জানুন
শীত কাটিয়ে বসন্ত শুরু হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। দক্ষিণবঙ্গের জেলাগুলির ঊর্ধ্বমুখী তাপমাত্রা জানান দিচ্ছে গরম শুরু হতে আর বেশিদিন বাকি নেই। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের কী খবর? চলুন জেনে নেওয়া যাক সেখানকার আবহাওয়ার হালহকিকত।
advertisement
2/6
উত্তরবঙ্গে আজও ঠান্ডার মুড। ভোরের দিকে কুয়াশার দাপট, পাহাড় জুড়ে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে মনোরম আবহ।
advertisement
3/6
শিলিগুড়িতে আজ মেঘলা আকাশ। হিমেল হাওয়া বইছে। জমজমাট ঠান্ডার অনুভূতি। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের আকাশও মেঘলা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ ঠান্ডা। তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়েও সূর্যের দেখা নেই। মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/6
অন্যদিকে জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.০১ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সেও রোদ ঝলমল করছে। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে আবার হালকা হাওয়া দিচ্ছে। আংশিক মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/6
কোচবিহারে আজ পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরেও এক ছবি। সকাল থেকেই রোদ আছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। রোদ ঝলমলে ইসলামপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/6
গঙ্গারামপুরেও আজ পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আকাশেও ঝলমল করছে রোদ। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ১৫.০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather Today: দোলের আগে বৃষ্টির ভ্রূকুটি! আজ কোন জেলায় কী পরিস্থিতি, উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল