West Bengal Job Vacancy: মাসে ১৮,০০০ টাকা বেতন! খড়গপুর আইআইটি-তে নিয়োগ, বিএসসি কিংবা বি-টেক ডিগ্রি থাকলে আবেদন করুন
- Reported by:Ranjan Chanda
- Published by:Shubhagata Dey
Last Updated:
West Bengal Job Vacancy: অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদের জন্য। অনলাইন মাধ্যমে আবেদন জানাতে গেলে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে।
advertisement
1/6

*আপনি কি চাকরি খুঁজছেন? মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ আইআইটি খড়গপুরে। গবেষণা সংক্রান্ত কাজের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর। শুধুমাত্র বিএসসি কিংবা বি-টেক ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন।
advertisement
2/6
*কম্পিউটার সায়েন্স-এ বিএসসি কিংবা বি-টেক ডিগ্রি অথবা আইটি বিষয়ে পড়াশোনা করে থাকলে সহজেই এই চাকরি পেতে পারবেন। ভাল বেতনের চাকরি পেতে গেলে এখনই অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। তাই দেরি না করে এখনই আবেদন করতে পারেন।
advertisement
3/6
*বিশেষ এক প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। কম্পিউটার সায়েন্স, আইটি কিংবা সংশ্লিষ্ট বিষয়ে বি-টেক কিংবা বিএসসি ডিগ্রি থাকলে আবেদন জানান যাবে। লিনাক্স অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং নলেজে অভিজ্ঞতা থাকলে আবেদন জানান যাবে।
advertisement
4/6
*বিজ্ঞপ্তি অনুযায়ী জানান হয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রকের তত্ত্বাবধানে ডিবিটি, নয়া দিল্লির আর্থিক সহযোগিতায় Understanding Structure Function and Evolution of Regulatory Networks with a Special Emphasis on Human Diseases-BIC at Department of Biotechnology, IIT-Kharagpur(UHB_0150_ZBSA) প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে একজন কর্মী নিয়োগ করা হবে।
advertisement
5/6
*১২ মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে কাজে কর্মী নিয়োগ করা হবে। যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে বেতন প্রতিমাসে ১৮০০০ টাকা। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর। আবেদনের জন্য লাগবে না কোনও আবেদন মূল্য। শুধুমাত্র ডিগ্রি ও অভিজ্ঞতা থাকলে আবেদন জানান যাবে।
advertisement
6/6
*অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই বিশেষ পদের জন্য। অনলাইন মাধ্যমে আবেদন জানাতে গেলে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে আবেদন জানানোর শেষ তারিখ ৫ মার্চ ২০২৬। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন।