ওজন অনুযায়ী সরকারের নির্ধারিত ন্যায্য মূল্যে মাছ বিক্রি হওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। উদ্বোধনের পর থেকেই সোমবার থেকে শনিবার টাটকা ও সুস্বাদু মাছের সমাহার নিয়ে জমজমাট পরিবেশ দেখা যাচ্ছে বড় সাগরদিঘী ফার্ম এলাকায়। মাছ কিনতে আসা এক ক্রেতা প্রতুল মণ্ডল বলেন, “বাজারের তুলনায় অনেকটাই কম দামে মাছ কিনলাম। নিয়মিত এখান থেকেই মাছ নিয়ে যাই। উন্নত মানের একাধিক রকম মাছ পাওয়া যায়, খেতেও খুব ভাল।”
advertisement
স্টলে কর্মরত অচিন্ত্যকুমার চৌধুরী জানান, “ছুটির দিন বাদে প্রতিদিনই খোলা থাকে এই স্টল। প্রায় ৩০ প্রজাতির মাছ সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে। প্রতিদিনই ক্রেতাদের ব্যাপক ভিড় হয়।”
জেলা সহ মৎস্য অধিকর্তা অঞ্জন কুমার বসু বলেন, “বাজারের তুলনায় অনেক কম দামে এখানে মাছ মিলছে। সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে মাছ পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। ইতিমধ্যেই সাগরদিঘী মডেল ফিশ ফার্ম এলাকায় একটি স্টল চালু হয়েছে। ভবিষ্যতে জেলায় আরও দুটি জায়গায় এই ধরনের স্টল খোলার পরিকল্পনা রয়েছে।”
আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রাজ্যের মন্ত্রী তাজমুল, মালদহে ভোটার-লিস্ট ঘিরে চাঞ্চল্য
সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে নেওয়া এই উদ্যোগে স্বস্তি ফিরেছে মালদহের মাছপ্রেমী ক্রেতাদের মধ্যে। টাটকা ও মানসম্মত মাছ ন্যায্য দামে পাওয়ায় প্রতিদিনই স্টলে ভিড় বাড়ছে মাছ প্রেমী বাঙালিদের।





